নিউজ ডেস্ক: অবশেষে এল স্বস্থি। বাড়ি ফিরলেন কপিল দেব। তিনি হলেন ফাইটার। অনেক কঠিন ম্যাচ একাই জিতিয়ে দিয়েছেন। গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে ৮৩’র বিশ্বকাপে জিতে দেখিয়েছেন। আরও একবার দেখিয়ে দিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়া কপিলদেব নিখাঞ্জ এখন পুরোপুরি সুস্থ। ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে। রবিবার দুপুরে কপিলের একসময়ের সতীর্থ চেতন শর্মা টুইট করে সুখবর জানালেন।
দিল্লির ওখলা রোডের বেসরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কপিলের একটি ছবি রবিবার টুইটে পোস্ট করেন চেতন লেখেন, “ডাঃ অতুল মাথুর কপিলজির অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। হাসপাতাল থেকেও তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।” কপিলের সুস্থতার খবরে স্বস্তি পেয়েছেন তাঁর অগণিত শুভাকাঙ্ক্ষী।
Dr Atul Mathur did Kapil paji angioplasty. He is fine and discharged. Pic of @therealkapildev on time of discharge from hospital. pic.twitter.com/NCV4bux6Ea
— Chetan Sharma (@chetans1987) October 25, 2020
উল্লেখ্য, সপ্তমীর দুপুরে হঠাত হৃদরোগে আক্রান্ত হন কপিলদেব। এরপরই তড়িঘড়ি তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবারই জানিয়ে দেয়, অ্যাঞ্জিওপ্লাস্টিতে কাজ হয়েছে। এবং কপিলদেব সুস্থ হয়ে উঠছেন। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হবে। সেই মতো রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল কপিল দেবকে।
The post মিলল স্বস্তি, পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কপিল দেব appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2TuwJQm
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন