ভালো আছেন কপিল দেব, হাসপাতালে কপিল দেবের হাসিখুশি প্রথম ছবি সামনে এল - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ভালো আছেন কপিল দেব, হাসপাতালে কপিল দেবের হাসিখুশি প্রথম ছবি সামনে এল

নিউজ ডেস্ক: শুক্রবার সকালে আচমকা হার্ট অ্যাটাক হয় ৬১ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের। দ্রুত তাঁকে দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। চিন্তায় পড়ে গিয়েছিলেন কপিল অনুরাগীরা। তাঁদের জন্য সুখবর। প্রাক্তন এই ক্রিকেটারের অ্যাঞ্জিওপ্লাস্টি সফল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতাল থেকে কপিল দেবের একটি ছবি সামনে এসেছে। ছবিতে তাঁকে বেশ হাসিখুশি ও সুস্থই দেখিয়েছে।

কপিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি ভালো আছি এবং দ্রপত সুস্থতার পথে। ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনারাই আমার পরিবার। গল্ফ খেলার অপেক্ষায় রয়েছি।

The post ভালো আছেন কপিল দেব, হাসপাতালে কপিল দেবের হাসিখুশি প্রথম ছবি সামনে এল appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3jwyPcM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন