এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক অফিসারের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক অফিসারের

নিউজ ডেস্ক: এর আগে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। গত ৭ জুন করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছিল শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের এবং ১৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয়। এবার করোনা ভাইরাসের থাবায় প্রাণ হারালেন এক পুলিশ আধিকারিকের। কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। আজ শুক্রবার সকাল পৌনে ন’টা নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গেছে কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই অফিসার। পরে অবস্থার আরও অবনতি হয়। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, এদিন সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ওই অফিসারের। অনেক চেষ্টা করেও পুলিশ অফিসারকে বাঁচানো সম্ভব হয়নি।
কলকাতা পুলিশের তরফে থেকেও ইনস্পেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর দেওয়া হয়। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়,, একবারের সামনের সারিতে দাঁড়িয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছিলেন অভিজ্ঞানবাবু। সেই লড়াই করতে গিয়েইবতিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। শীঘ্রই ওই অফিসারের পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
The post এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক অফিসারের appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2OWvoiY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন