দেশের অর্থনৈতিক হল খারাপ হলেও ধনী থেকে আরও ধনী হচ্ছেন মুকেশ আম্বানি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

দেশের অর্থনৈতিক হল খারাপ হলেও ধনী থেকে আরও ধনী হচ্ছেন মুকেশ আম্বানি

নিউজ ডেস্ক: দেশের অর্থনৈতিক হল ভালো না হলেও ক্রমেই ধনী থেকে আরও ধনী হচ্ছেন মুকেশ আম্বানি। করোনা কালে মুনাফা আরও বাড়ছে মুকেশের। বিশ্বের ধোনীতমের তালিকায় ৫ নম্বরে উঠে এলেন মুকেশ আম্বানি। আরও এক ধনকুবের ওয়ারেন বাফেটকে টপকে ৫ নম্বরে উঠে গেলেন তিনি। ফোর্বস ‘রিয়েল টাইম বিলিয়নেয়ার্স লিস্ট’ এ প্রকাশিত হয় এই তালিকা। এই মুহূর্তে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে সাত হাজার কোটি মার্কিন ডলার। মুকেশের উপরেই আছেন ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ, তাঁর সম্পত্তি আট হাজার ৯০০ কোটি মার্কিন ডলার।

এবারেও তালিকায় শীর্ষে আছেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমান ১৮ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে যথাক্রমে বিল গেটস এবং বার্নার্ড্ আর্নল্ট ও তাঁর পরিবার। বিল গেটসের সম্পত্তির পরিমান ১১ হাজার ৩১০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আর্নল্ট পরিবারের সম্পত্তি ১১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। মুকেশের ঠিক পরেই আছেন বার্কশায়ার হ্যাথওয়ের কর্ণধার ওয়ারেন বাফেট। তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাত হাজার ২৭০ কোটি মার্কিন ডলার।
The post দেশের অর্থনৈতিক হল খারাপ হলেও ধনী থেকে আরও ধনী হচ্ছেন মুকেশ আম্বানি appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2WOPxvF

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন