শনিবার কলকাতায় সোনা-রুপোর দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকে... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৩ জুন, ২০২০

শনিবার কলকাতায় সোনা-রুপোর দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকে...

এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতার বাজারে শনিবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। গত ৯ জুন থেকে এই নিয়ে পরপর পাঁচ দিন মূল্যবান এই ধাতুর দাম বাড়ল। তবে রুপোর দরে পতন লক্ষ্য করা গিয়েছে। জানুন শনিবার বিকেলে কলকাতা ও তার পার্শবর্তী এলাকায় সোনা-রুপোর দর কী দাঁড়াল। কলকাতার সোনা-রুপোর বাজার দর কী হবে তা স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকানে তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে সোনা-রুপোর গয়নার দাম স্থির হয়। WBBMJA-র তথ্য অনুসারে, শুক্রবারের থেকে শনিবার আরও কিছুটা বেড়েছে। আর উলটো ঘটনা দেখা গিয়েছে রুপোর ক্ষেত্রে। এ দিন বিকেলে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে প্রতি ১০ গ্রাম খাঁটি সোনার (২৪ ক্যারেট) বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৯০ টাকা। গতকাল যা ছিল ৪৮ হাজার ১০০ টাকা। একইভাবে বেড়েছে গিনি সোনার (২২ ক্যারেট) দাম। প্রতি ১০ গ্রাম গিনি সোনার দাম ৪৫ হাজার ৬৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৫ হাজার ৭২০ টাকা। আর গতকাল হলমার্ক গয়নার সোনার (২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৬ হাজার ৩২০ টাকা। আজ তা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৪১০ টাকা। আর ১ কিলোগ্রাম ওজনের রুপোর বারের দাম ৪৮ হাজার ৪০০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২০০ টাকা। এ নিয়ে পরপর দু'দিন রুপোর দাম কমল। উল্লেখ্য, সোনা-রুপোর গয়নার ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে পণ্য ও পরিষেবা কর (GST) এবং মেকিং চার্জ। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পরে দু'মাসেরও বেশি সারা দেশের পাশাপাশি কলকাতা-সহ পশ্চিমবঙ্গে সমস্ত গয়নার দোকান বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকার আনলক-১ পরিকল্পনার কথা ঘোষণা হওয়ার পরে দেশজুড়ে ধীরে ধীরে ফের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি সোনার দোকান ধীরে ধীরে খুলতে শুরু করে। গত ৯ জুন থেকে কলকাতার বাজারে সোনার দাম বেড়ে চলেছে। আর এই পাঁচ দিনের মধ্যে প্রথম তিনদিন রুপোর দাম বাড়লেও ১২ জুন থেকে তা উল্লেখযোগ্য কমেছে। এর ঝলকে এই ৫ দিনের সোনা-রুপোর বাজার দরের ওঠা-পড়ার চিত্র দেখে নেওয়া যাক:
তারিখ খাঁটি সোনা (১০ গ্রাম) গিনি সোনা (১০ গ্রাম) হলমার্ক গয়নার সোনা (১০ গ্রাম) রুপোর বার (১ কিলো)
৯ জুন, ২০২০ ৪৭,৫০০ টাকা ৪৫,০৭০ টাকা ৪৫,৭৫০ টাকা ৪৮,৩০০ টাকা
১০ জুন, ২০২০ ৪৭,৬০০ টাকা ৪৫,১৬০ টাকা ৪৫,৮৪০ টাকা ৪৮,৪০০ টাকা
১১ জুন, ২০২০ ৪৮,০৯০ টাকা ৪৫,৬৩০ টাকা ৪৬,৩১০ টাকা ৪৯,০৮০ টাকা
১২ জুন, ২০২০ ৪৮,১০০ টাকা ৪৫,৬৪০ টাকা ৪৬,৩২০ টাকা ৪৮,৪০০ টাকা
১৩ জুন, ২০২০ ৪৮,১৯০ টাকা ৪৫,৭২০ টাকা ৪৬,৪১০ টাকা ৪৮,২০০ টাকা
* তথ্য সূত্র: WBBMJA, GST আলাদা ভারতের ঘরোয়া বাজারে প্রয়োজনীয় সোনার অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক মুদ্রা বাজারে ভারতীয় মুদ্রার মূল্য প্রভৃতি বিষয় দেশের অভ্যন্তরে সোনার দর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেইসঙ্গে কেন্দ্রীয় শুল্ক, GST, রাজ্য সরকারগুলির চাপানো সেস, মেকিং চার্জ ইত্যাদির কারণে বাড়ে সোনা-রুপোর গয়নার দাম। আর যেহেতু এক এক রাজ্যে সোনা এবং রুপোর উপরে করের হার এক এক রকম তাই এলাকা ভেদে দামের তারতম্য ঘটে।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3fnLAoi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন