নিউজ ডেস্ক: জাতির ভিত্তিতে চাকরি বা শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের দাবি কোনো নাগরিকের মৌলিক অধিকার নয়৷ ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ আজ জানায়, সংরক্ষণকে কেউ নিজের মৌলিক অধিকার হিসেবে দাবি করতে পারেন না৷ সংরক্ষণ না দেওয়া হলেও তা সংবিধানের অধিকারকে কোনও ভাবেই লঙ্ঘন করে না৷
তামিলনাড়ুর মেডিক্যাল কলেজগুলিতে ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষণের দাবিতে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ আদালত জানিয়ে দিল, চাকরি বা শিক্ষায় সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়বে না৷
ওবিসি ছাত্র-ছাত্রীদের সংরক্ষণের দাবিতে একটি মামলা করে শীর্ষ আদালতে আবেদনে দাবি করা হয়, মেডিক্যাল কলেজগুলিতে সংরক্ষিত আসন না রেখে নাগরিকের মৌলিক অধিকার খর্ব করছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের বিষয়ে সাংবিধানিক অধিকারের বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্ট।
The post ব্রেকিং: জাতির ভিত্তিতে চাকরি বা শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের দাবি নাগরিকের মৌলিক অধিকার নয়, ফের জানাল সুপ্রিম কোর্ট appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2XVVCHq
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন