লকডাউনের মাঝেও চুটিয়ে প্রাইভেট টিউশন শিক্ষকদের একাংশের, শিক্ষকদের তালিকা চাইল কমিশন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

লকডাউনের মাঝেও চুটিয়ে প্রাইভেট টিউশন শিক্ষকদের একাংশের, শিক্ষকদের তালিকা চাইল কমিশন

নিউজ ডেস্ক: শিক্ষার অধিকার আইন অনুসারে সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারি নির্দেশ না মেনে লকডাউনে মাঝেও চুটিয়ে প্রাইভেট টিউশন। ভুরি ভুরি অভিযোগ জমা পড়ার পর রাজ্যের কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

করোনা আবহে টানা সাত মাস ধরে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে শিক্ষকদের বেতন এক টাকাও কমায়নি রাজ্য সরকার। তার পরেও শিক্ষকদের একটি বড় অংশ চুটিয়ে টিউশন করে যাচ্ছেন! সম্প্রতি এমনই অভিযোগ পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের কাছে। এ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR)। এবার খোঁজ খবর শুরু করল রাজ্য সরকারও।

প্রাইভেট টিউশন বন্ধ থাকায় চরম দুর্দশায় সাধারণ গৃহশিক্ষকরা। উচ্চশিক্ষিত বেকাররা এখন অনেকেই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত। স্কুল শিক্ষকরা বাড়িতে বসেই অনলাইনে বা কোচিং সেন্টার খুলে টিউশন পড়াচ্ছেন। বেতনের সঙ্গে যোগ হচ্ছে টিউশনের হিসাব বহির্ভূত টাকাও। তারা ফুলে ফেঁপে উঠলেও, প্রায় না খেতে পেয়ে অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছেন গৃহশিক্ষকরা। স্কুলশিক্ষকদের একাংশের এই আইন ভেঙে টিউশন করার কথা জানতে পেরেছে এনসিপিসিআর। কেন্দ্রীয় সরকারের অধীন শিশু অধিকার সুরক্ষা কমিশন জানিয়েছে বাংলার প্রত্যেকটি জেলায় তদন্ত হবে। প্রথমে বেছে নেওয়া হয়েছে বীরভূমকে। আপাতত বীরভূমের সাধারণ গৃহশিক্ষকদের দুর্দশা ও স্কুল শিক্ষকদের বেআইনি টিউশনের রিপোর্ট চেয়েছে কমিশন। ধাপে ধাপে সমস্ত জেলার রিপোর্ট চাওয়া হবে বলে কমিশনের এক কর্তা জানিয়েছেন।

এই ব্যাপারে গৃহশিক্ষক উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলেন, “প্রত্যেক ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে, এই সরকারি ঘোষণায় অনেক বাবা-মা আমাদের কাছে ছেলেমেয়েদের টিউশন পড়াচ্ছেন না। তবে স্কুল শিক্ষকরা অনলাইনে অথবা অফলাইনে চুটিয়ে টিউশন করছেন। যেটা পুরোপুরি বেআইনী। আমরা চাই দোষী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

The post লকডাউনের মাঝেও চুটিয়ে প্রাইভেট টিউশন শিক্ষকদের একাংশের, শিক্ষকদের তালিকা চাইল কমিশন appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3kQZDpL

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন