তৃণমূলে কোনও ভদ্রলোক থাকতে পারেন না, পার্টিটাই ভেঙে যাবে: দিলীপ ঘোষ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

তৃণমূলে কোনও ভদ্রলোক থাকতে পারেন না, পার্টিটাই ভেঙে যাবে: দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক: প্রতিদিনই প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী যোগ দিচ্ছেন বিজেপিতে। তৃণমূলের মন্ত্রীরা যোগাযোগ না করলেও বিধায়করা করছেন। তৃণমূলে কোনও ভদ্রলোক থাকতে পারেন না। বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার মেদিনীপুর শহরে কেরানিতলার কাছে একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন তিনি।

মন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অমিত শাহর সফরসূচিতে কোনও নেতা-মন্ত্রীর যোগদানের খবর নেই। তবে, প্রতিদিনই বিভিন্ন দল থেকে বহু নেতা-কর্মী আমাদের দলে যোগ দিচ্ছেন। বাঁকুড়ার বিষ্ণপুর, এই জেলার চন্দ্রকোণা, ঘাটালে আগামী দিনে অনেকে যোগদান করবেন। তৃণমূলে কোনও ভদ্রলোক থাকতে পারেন না। যেকোনও সময় ওই দলে বিস্ফোরণ ঘটবে। পার্টিটাই ভেঙে যাবে।’ এরপর বিমল গুরুং প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বিমল গুরুং একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতেন। সেই মা তাঁর সঙ্গে যা ব্যবহার করেছেন, সৎমাও করেন না। তাঁকে তিন বছর বাংলার বাইরে থাকতে হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৭৬টি মামলা দেওয়া হয়েছে। এখন কী এমন পরিবর্তন হল যে তিনি আবার দিদির আঁচলের তলায় চলে গেলেন?’

শেষে রাজ্যপালের কাজকর্মকে সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বিমল গুরুং আর তৃণমূলের লড়াইয়ে পাহাড়ের মানুষ খুব কষ্টে আছে। বহু মানুষ পাহাড়ছাড়া হয়েছেন। আমরা চাই, পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। আমাদের দলীয় সংসদ সদস্যদের সঙ্গে রাজ্যের জেলাশাসক ও পুলিস সুপাররা দেখা করেন না। আমাদের সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না। আমাদের কর্মীরা থানায় অভিযোগ জানাতে গেলে এফআইআর নেওয়া হয় না। তাই রাজ্যপাল যা বলছেন, বাস্তবিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে বলছেন। আসলে জেলাশাসক, পুলিস সুপাররা নিজেদের কাজ ঠিকমতো করছেন না। তাই রাজ্যপাল সাধারণ মানুষের কথা বলছেন।’

The post তৃণমূলে কোনও ভদ্রলোক থাকতে পারেন না, পার্টিটাই ভেঙে যাবে: দিলীপ ঘোষ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2HTY3p3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন