নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হওয়ায় শুক্রবার রাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার চিকিত্সকরা জানান, দিলীপ ঘোষ ভালো আছেন। তাঁর কোনও কো-মরবিডিটি নেই। রক্তে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক আছে। নর্মাল ডায়েট দেওয়া হয়। কিন্তু, পরে জানা যায় ফুসফুসে একটা সংক্রমণ দেখা গিয়েছে দিলীপ ঘোষের।
দিলীপ ঘোষের ফুসফুসে সংক্রমণ দেখা দেয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। তবে, সেই সংক্রমণ কতটা ছড়িয়েছে, তা চিকিত্সকেরা জানতে পারেননি। শনিবার তাঁর থ্রোক্স সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্ট হাতে আসলে মোটামুটি পরিষ্কার হবে সংক্রমণ। রিপোর্ট হাতে পেলেই চিকিত্সার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতির সুস্থতা কামনায় পুরুলিয়ায় যজ্ঞ করেছেন দলীয় কর্মীরা। রবিবার আবার দলের রাজ্য দফতরের সামনে যজ্ঞ হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। দিলীপ ঘোষের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
.@BJP4Bengal के प्रदेश अध्यक्ष श्री @DilipGhoshBJP जी के कोरोना संक्रमित होने का समाचार प्राप्त हुआ। बाबा महाकाल से प्रार्थना है कि वे आपको जल्द ही पूर्णतः स्वस्थ करें।
— Kailash Vijayvargiya (@KailashOnline) October 17, 2020
The post ফুসফুসে সংক্রমণ করোনা আক্রান্ত দিলীপ ঘোষের, করা হল থ্রোক্স সিটি স্ক্যান appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3kcKZZA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন