অবাক কাণ্ড! কাজলের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে শাহরুখের ছেলে আরিয়ান? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

অবাক কাণ্ড! কাজলের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে শাহরুখের ছেলে আরিয়ান?

এই তো কিছুদিন আগেই কাজল তাঁর ইন্সটাগ্রামে চিটার চিটার করে শাহরুখকে কত কথা শোনাল। কিং খান নাকি কাজলের সঙ্গে বেইমানি করেছেন। এবারে কাজলের মেয়ে আর শাহরুখের ছেলে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনাও করছে। অবাক হচ্ছেন? ভাবছেন বলিউডে লক ডাউনের মধ্যে কি শুরু হল এসব? আরে মশাই কিছুদিন আগে ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুভির ২২ বছর পূরণ উৎসব। ১৬ই অক্টোবর রিলিজ করেছিল এই মুভি। তাই সেই অতীত মনে করেই কাজলের এমন দুর্দান্ত পোস্ট করেন।

 

View this post on Instagram

 

All cartooned out 22 odd years later #Rahul #Anjali #22YearsOfAnjali #KKHHmemories

A post shared by Kajol Devgan (@kajol) on

কিন্তু শারুখের ছেলে আর কাজলের মেয়ে কেন পালিয়ে যাবে? আরে বাবা, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ DDLJ ছবির পঁচিশ বছর পূর্তি বলে কথা। তাই এই দুই সেলেবের ছেলে মেয়ে তাঁদের নিজেদের ট্যুইটার Twitter হ্যান্ডেলে নাম পাল্টে রেখেছেন রাজ ও সিমরন। সেই সময় থেকে কাজল ও শাহরুখের এই জুটি ছিল ঈর্ষা করার মতো। এমনকি পর্দার বাইরেও তাঁদের স্বচ্ছ এবং সহজ বন্ধুত্ব দেখে অনেকেই চোখ টাটাতেন। সম্প্রতি, করণ জোহরের সঞ্চালনায় কফি উইথ করণ শোয়ের একটি ক্লিপিংস খুব শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, করণ জোহর যখন ‘দ্য করণ জোহর’ হয়ে ওঠেননি তখন তিনি একটি ছোট্ট পার্টে অভিনয় করেন। চলুন দেখি সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by HashiyehLand (@hashiyehland) on

এমনকি মন্দিরা বেদি নিজেও DDLJ র ২৫ বছর পূর্তি উপলক্ষে নিজের আগের ও আজকের ছবি পাশাপাশি রেখে শেয়ার করেন। এই সিনেমায় তিনি প্রীত সিং Preeti Singh এর চরিত্রে অভিনয় করেন।

The post অবাক কাণ্ড! কাজলের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে শাহরুখের ছেলে আরিয়ান? appeared first on Bharat Barta.



from বিনোদন – Bharat Barta https://ift.tt/2IO5Vsa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন