নিউজ ডেস্ক: বুধবার, পঞ্চমীর বিকেলে কলকাতায় উদয় হলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সুপ্রিমো বিমল গুরুং। এরপর পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, বিজেপির সঙ্গে তাঁরা যাবতীয় সম্পর্ক ছিন্ন করছেন। পাহাড়ের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাশে পেতে চান তিনি। ২০২১ সালে দিদিকে ফের মুখ্যমন্ত্রী করার জন্য লড়াইও করবেন তিনি। রোশন গিরিকে পাশে নিয়েই একথা বললেন তিনি।
এরপরই বাংলার রাজনীতিতে বড় কৌতূহল তৈরি হয়েছে। তৃণমূল গুরুংকে স্বাগত জানালেও বিজেপি তীব্র সমালোচনা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন মুখ্যমন্ত্রীকে একগুচ্ছ প্রশ্ন রাখলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ড তৈরি করবেন? প্রশ্ন কৈলাসের।

এদিন কৈলাস বিজয়বর্গীয় বলেন, “বিমল গুরুং বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ড তৈরি করবে। সেই কারণে উনি এনডিএ ছেড়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি গোর্খাল্যান্ড তৈরি করবেন? প্রথমে কোনও ব্যক্তির উপর কেস দেওয়া, এরপর তার উপর চাপ সৃষ্টি করা, তারপর নিজের পার্টিতে তাকে যোগদান করানো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত কৌশল। বিমল গুরুংয়ের উপর একাধিক কেস দেওয়া হয়েছি। 302, হত্যার চেষ্টা, রাষ্ট্রদ্রোহিতা৷ এর পরও বিমল গুরুং কলকাতায় আসেন। কারণ উনি তৃণমূলে যোগদান করবেন। তাই পুলিশ তার গায় হাত দেয় না। এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে রাজ্য সরকারের আইনশৃঙ্খলা ব্যক্তি কেন্দ্রিক।”
The post এবার কি মমতা গোর্খাল্যান্ড তৈরি করবেন? প্রশ্ন বিজয়বর্গীয়র appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/35IQRE7
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন