মাত্র ১৪ বছর উচ্চতা ৭.২৫ ফুট, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল কিশোরের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মাত্র ১৪ বছর উচ্চতা ৭.২৫ ফুট, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল কিশোরের

নিউজ ডেস্ক: বয়স মাত্র ১৪ বছর, আর এই বয়সেই উচ্চতা ৭ ফুট ছাড়িয়ে গেছে তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বুকে বিশ্বের সবথেকে লম্বা কিশোরের তকমা জিতে নিয়েছে সে৷ চিনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশের লেশানের বাসিন্দা হল রেন কেয়ু। মাত্র ১৪ বছর বয়সেই তার উচ্চতা ২.২১ মিটার বা ৭.২৫ ফুট৷

এর আগে এই রেকর্ড আমেরিকার কেভিন ব্র্যাডফোর্ডের দখলে ছিল৷ ১৬ বছর বয়সে তার উচ্চতা ছিল ৭.১ ফুট৷ রেন কেয়ু বা জিয়ায়ু নামে চিনের ওই কিশোর সেই রেকর্ড ভেঙে দিল। রবিবার ১৪ বছরে পা দিয়েছে নবম শ্রেণির ওই ছাত্র৷

তবে কোনও রোগের কারণে এই অস্বাভাবিক উচ্ছতা নয়, একেবারেই সুস্থ এবং স্বাভাবিক রেন কেয়ু। এর আগে জিয়ায়ুকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল তার অভিভাবকরা৷ চিকিৎসকরা জানিয়ে দেয় তার কোনও অসুস্থতা নেই।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে কেয়ুর উচ্চতা মাপাও হয়৷ কিছুদিনের মধ্যেই সরকারিভাবে তাকে এই স্বীকৃতি তাকে দেওয়া হবে৷ কেয়ু বলে, তার বাবা এবং দাদুর উচ্চতা ৬ ফুটেরও বেশি৷ ফলে বংশগত কারণেই তার এমন উচ্চতা হয়েছে৷ তবে এত দ্রুত হারে শারীরিক বৃদ্ধির কারণে স্কুলের বেঞ্চে বসা, পোশাক পরা বা গণপরিপবহণে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় তাকে৷

The post মাত্র ১৪ বছর উচ্চতা ৭.২৫ ফুট, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল কিশোরের appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/31I6I4i

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন