এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে স্বল্প সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় হল স্থায়ী আমানত। গচ্ছিত অর্থের নিরাপত্তা এবং নিশ্চিত রির্টানের কথা মাথায় রেখে এদেশে অসংখ্য মানুষ এখনও ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। গত কয়েক দিনের মধ্যেই স্থায়ী আমানতে ( Fixed Deposits) সুদের হার পরিবর্তন করেছে পঞ্জাব ন্যাশনাল ব্য়াংক, ব্যাংক অফ বরোদা , কানাড়া ব্যাংক, HDFC ব্যাংক এবং ICICI ব্যাংক। সেই তালিকায় এবার যুক্ত হল কোটাক মাহিন্দ্রা ব্যাংক। অতি সম্প্রতি FD-তে সুদের হার পরিবর্তন করেছে বেসরকারি এই ব্যাংকটি। সংশোধিত হার অনুসারে, এবার ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের আমানতে ২.৫০ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন সাধারণ গ্রাহকরা ()। গত ২২ অক্টোবর থেকে FD-তে নতুন সুদের হার কার্যকর হয়েছে বলে জানিয়েছে বেসরকারি এই ব্যাংকটি। আরও পড়ুন: এক নজরে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে (২ কোটি টাকার কম) FD-তে নতুন সুদের হার:
- ৭ দিন থেকে ১৪ দিন- ২.৫ শতাংশ
- ১৫ দিন থেকে ৩০ দিন- ২.৫ শতাংশ
- ৩১ দিন থেকে ৪৫দিন- ৩ শতাংশ
- ৪৬ দিন থেকে ৯০ দিন- ৩.০ শতাংশ
- ৯১ দিন থেকে ১২০ দিন- ৩.৫ শতাংশ
- ১২১ দিন থেকে ১৭৯ দিন- ৩.৫ শতাংশ
- ১৮০ দিন- ৪.৫০ শতাংশ
- ১৮১ থেকে ২৬৯ দিন- ৪.৫০ শতাংশ
- ২৭০ দিন- ৪.৫০ শতাংশ
- ২৭১ দিন থেকে ৩৬৩ দিন- ৪.৫০ শতাংশ
- ৩৬৪ দিন- ৪.৫০ শতাংশ
- ৩৬৫ দিন থেকে ৩৮৯ দিন- ৪.৬০ শতাংশ
- ৩৯০ দিন- ৪.৯০ শতাংশ
- ৩৯১ দিন থকে ২৩ মাসের কম- ৪.৯০
- ২৩ মাস- ৫ শতাংশ
- ২৩ মাস ১ দিন ২ বছরের কম- ৫ শতাংশ
- ২ বছর থেকে ৩ বছরের কম- ৪.৯ শতাংশ
- ৩ বছর এবং তার বেশি থেকে ৪ বছরের কম- ৪.৮০ শতাংশ
- ৪ বছর থেকে ৫ বছরের কম- ৪.৭৫ শতাংশ
- ৫ বছর থেকে ১০ বছর- ৪.৫০ শতাংশ
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3oygVtV
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন