‘একদিন দিদির দয়াতে সাংসদ হয়েছিলে, বিজেপি পার্টি ক্ষমা চাও বাংলায় এসব চলবে না’, অনুপম প্রসঙ্গে তীব্র আক্রমণ অধীরের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

‘একদিন দিদির দয়াতে সাংসদ হয়েছিলে, বিজেপি পার্টি ক্ষমা চাও বাংলায় এসব চলবে না’, অনুপম প্রসঙ্গে তীব্র আক্রমণ অধীরের

নিউজ ডেস্ক: বিজেপি নেতা অনুপম হাজরার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় বাংলার রাজনৈতিক মহল। এমনকী বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও বলেছেন, “দায়িত্বপূর্ন পদে থাকলে সতর্ক হয়ে কথা বলতে হয়।” এবার এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বললেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক মতভেদ ছিল, আছে আর থাকবেও। তবে রাজ্য প্রশাসনের সর্বময় কর্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করবেন না তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে সুর ছড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি টুইটে লেখেন, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আমার হাজারও অভিযোগ আছে ও থাকবে, অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে কিন্তু তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনো অধিকার নেই। একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলার তথা ভারতীয় সংস্কৃতির অপমান বলে মনে করি।

এরপর আর একটি টুইটে অধীরবাবু লিখেছেন, প্রাক্তন তৃণমূল সাংসদ একদিন দিদিকে দেবী বলতেন, তার দয়াতে সাংসদ হয়েছিলেন, বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।

The post ‘একদিন দিদির দয়াতে সাংসদ হয়েছিলে, বিজেপি পার্টি ক্ষমা চাও বাংলায় এসব চলবে না’, অনুপম প্রসঙ্গে তীব্র আক্রমণ অধীরের appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3cJZdyh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন