নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। টানা ১৪ দিন লড়াই চালিয়েও শেষরক্ষা করতে পারেননি ওই তরুণী। নৃশংস এই ঘটনার প্রতিবাদ সোশ্যাল মিডিয়া জুড়ে। সমাজের সমস্ত স্তরের মানুষ এই নৃশংস ঘটনার নিন্দায় সরব হয়েছেন। এবার এই অমানবিক ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
টুইটারে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের কড়া শাস্তি চেয়েছেন কোহলি। বিরাট কোহলি টুইটারে লেখেন, “হাথরাসে যা হয়েছে তা অমানবিক। চরম নৃশংসতার সীমাকেও এটা ছাড়িয়ে গিয়েছে। আশা করি, এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা যথাযথ সাজা পাবে।”
What happened in #Hathras is inhumane and goes beyond cruelty. Hope the culprits of this heinous crime will be brought to justice. #JusticeForManishaValmiki
— Virat Kohli (@imVkohli) September 29, 2020
উত্তরপ্রদেশের হাথরসের এক গ্রামের মেয়েটিকে চারজন মিলে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। মেয়েটির ভাই দাবি করেছিল, তাঁকে দুপাট্টায় জড়িয়ে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে তার ওপর চরম অত্যাচার করা হয়, এমনকী তার জিভ পর্যন্ত কেটে নেওয়া হয়! অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ে জয়ী হতে পারল না দলিত মেয়েটি। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মেয়েটি মায়ের সঙ্গে ঘটনার দিন মাঠে গিয়েছিল। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় সে। পরে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয় তাকে। জিভে গভীর ক্ষতচিহ্ন ছিল। অভিযুক্তরা তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টাও করে। অভিযুক্তরা ধরা পড়ার পাশাপাশি হাথরসের কোতোয়ালি-ইন-চার্জকেও অপসারিত করে পুলিশ লাইনসে পাঠানো হয়। এই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ওই চারজনই উচ্চবর্ণের।
The post উত্তরপ্রদেশের চরম নৃশংস ঘটনা নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি, দোষীদের কড়া সাজার দাবি করেছেন তিনি appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3ikmY15
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন