করিনার লং জার্নি, কাপুর থেকে বেগম হয়ে ওঠার টুকরো গল্প - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

করিনার লং জার্নি, কাপুর থেকে বেগম হয়ে ওঠার টুকরো গল্প

প্রথম ছবির নায়কের সঙ্গে প্রেম করেননি বেবো কিন্তু বলিউডে প্রবেশের পরেই লাল টুকটুকে ফর্সা ছেলেকেই বেছে নিয়েছিলেন কাপুর খানদানের অন্যতম সদস্য করিনা কাপুর। বর্তমানে তাঁর পদবীতে যোগ হয় ‘খান’। যেহেতু আজ আমরা বলিউড গসিপের আয়োজন করেছি তাই ‘খান’ পদবীর পূর্বের কাহিনী একটু নাড়াচাড়া করেই নিই। যেটা বলছিলাম, সেই সময় সমস্ত অভিনেতাকে বাদ দিয়ে শাহিদকেই বেছে নেন তিনি।

চলে মুচমুচে প্রেম। গুঞ্জনে আসে যে ২০০৪ সালে ‘ফিজা’ ছবির শ্যুটিংয়ের সময়ই করিনা ও শাহিদ একে অপরের প্রেমে পড়েন। একইসঙ্গে ক্লাব, রেস্তোরাঁ, পার্টি, ফ্লিম ফেয়ার অনুষ্ঠান সবেতেই যেতেন এই দুই জুটি। অকপটে স্বীকারও করতেন তাঁদের মুচমুচে প্রেমের কথা।

গুঞ্জনে আসে, ‘চকলেট বয়’ শাহিদের জন্য নাকি বেবো নিরামিশাষ খাবার বেছে নেন। শাহিদের প্রতি এমন অনুরাগ দেখে সকলেই ভেবেই ফেলেছিলেন খুব শীঘ্র এই লাভ বার্ডসের বিয়ের সানাই বাজবে। শাহিদের উপর ফিদা ছিলেন সেদিনের করিনা। মুচমুচে প্রেম গিয়ে পৌঁছায় রগরগে উত্তেজনায়।

কিন্তু তাতে কি? যেদিন থেকে সাইফ এলেন করিনার সামনে সেদিন থেকেই ‘ইনসাফ’ হওয়া শুরু হয়ে যায় শাহিদের প্রতি। করিনার মন গিয়ে বসে পতৌদি খানদানের উপর। দুরন্ত ছক্কা দিয়ে করিনা হাঁকিয়ে নেন সাইফকে। এদিকে সাইফও তাঁর প্রথম বিয়ে ভেঙ্গে হাত ধরে কাপুর খানদানের মেয়ের। মাত্র ৫ বছরের প্রেমের পরেই বিয়ের সিদ্ধান্ত নেন করিনা। বাড়িতে অধিকাংশ মানুষ এই সম্পর্ক মেনে না নিলেও লন্ডন পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। শেষে পতৌদি পরিবারের বেগম হয়ে ওঠেন করিনা কাপুর খান।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3ejoNLd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন