২০১৮ তে বিয়ে হয় কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা-র সঙ্গে অভিনেত্রী মেঘনা রাজের। ভালোই চলছিল সেই দাম্পত্য। স্বামীর প্রতিশ্রুতি নিয়ে দুইবছর সংসার করে এই দম্পতি। কিন্তু গত ৭ জুন মাত্র ৩৫ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চিরঞ্জীবী সারজা-র। ঠিক সেই সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন চিরঞ্জীবীর স্ত্রী অভিনেত্রী মেঘনা রাজ।

সন্তানসম্ভবা মেঘনা রাজ এতো বড় আঘাত জয় করে একা। ষষ্ঠীর দিন সকাল ১১ টা নাগাদ এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন মেঘনা। প্রয়াত অভিনেতার দাদা ধ্রুব সারজা উচ্ছ্বসিত হয়ে ট্যুইট করে লেখেন, ‘ছেলে হয়েছে, জয় হনুমান’।

চিরঞ্জিবী ও মেঘনার প্রথম সন্তানের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সবার মুখে একটাই কথা ‘আমার চিরু ফিরে এসেছে’।
The post স্বামীর মৃত্যুর ৪ মাস পর মা হলেন প্রয়াত অভিনেতা চিরঞ্জীবীর স্ত্রী মেঘনা appeared first on Bharat Barta.
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3jiLwI5
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন