খুলে গেল ধর্মীয় স্থান, সোমবার সকালেই গোরক্ষনাথ মঠে পুজো দিলেন যোগী আদিত্যনাথ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১০ জুন, ২০২০

খুলে গেল ধর্মীয় স্থান, সোমবার সকালেই গোরক্ষনাথ মঠে পুজো দিলেন যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক: দেশে শেষ হয়েছে লকডাউন। এখন চলছে আনলক-১। লকডাউন কাটিয়ে সোমবার থেকেই খুলেছে সকল ধর্মীয়স্থান। এদিন সকালেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দিরে পুজো দিলেন। সোমবার সকালে মন্দির খোলার কিছুক্ষণের মধ্যেই গোরক্ষনাথ মঠে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সোমবার সকাল থেকেই একাধিক মন্দিরে দেখা গিয়েছে ভক্তদের ঢল।

উত্তরপ্রদেশের একাধিক মন্দিরে সোমবার সকাল থেকেই দেখা গিয়েছে ভক্তদের ঢল। বিশাল মানুষের সমাগম দেখা গিয়েছে সম্বলের চামুন্ডা মন্দিরে। এর আগে, ভক্তদের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ সরকার গাইডলাইন জারি করেছে।

তবে একই সঙ্গে জারি হয়েছে একাধিক নির্দেশিকা। বলা হয়েছে ৬৫ বছরের ওপরের ব্যক্তি, গর্ভবতী এবং ১০ বছরের নীচে শিশুদের বাড়িতে থাকতে হবে। তাঁদেরকে কোনওভাবেই ধর্মস্থানে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে দেশে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে ধর্মীয় স্থান খুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

The post খুলে গেল ধর্মীয় স্থান, সোমবার সকালেই গোরক্ষনাথ মঠে পুজো দিলেন যোগী আদিত্যনাথ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3cMiCwY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন