ওদের (বিজেপির) মুখ গোবর ও গোমূত্র দিয়ে ভর্তি, তবে আমরা পরিষ্কার আছি, কোন নোংরা নেই আমাদের গায়ে: উদ্ধব ঠাকরে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ওদের (বিজেপির) মুখ গোবর ও গোমূত্র দিয়ে ভর্তি, তবে আমরা পরিষ্কার আছি, কোন নোংরা নেই আমাদের গায়ে: উদ্ধব ঠাকরে

নিউজ ডেস্ক: এক সময়ের জোটসঙ্গী বন্ধু দক থাকলেও এই মুহূর্তে বিজেপি ও শিবসেনার মধ্যে অহিনকূল সম্পর্ক। মহারাষ্ট্রে ক্ষমতায় শিবসেনা এবং বিরোধী দল বিজেপি। শিবসেনার হিন্দুত্ব নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। এদিন বিজেপিকে আক্রমণ করে তারই জবাব দিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। বললেন, ওদের (বিজেপির) মুখ গোবর ও গোমূত্র দিয়ে ভর্তি, তারা এখন আমাদের নোংরা করার জন্য আমাদের দিকে গোবর ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছে। দশেরা উপলিক্ষে এক সভার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করলেন তিনি।

এদিন উদ্ধব ঠাকরে বলেন, ‘যে সকল ব্যাক্তিরা আমাদের সরকারের উপর প্রশ্ন তুলছে, তাদের মুখ গোবর এবং গোমূত্র দিয়ে ভর্তি রয়েছে। তারা এখন আমাদের নোংরা করার জন্য আমাদের দিকে গোবর ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে এমন লোক রয়েছে যাদের কাপড় গোবর এবং গোমূত্র দিয়ে পরিপূর্ণ রয়েছে। তবে আমরা একদম পরিষ্কার আছি। কোন নোংরা নেই আমাদের গায়ে।’

The post ওদের (বিজেপির) মুখ গোবর ও গোমূত্র দিয়ে ভর্তি, তবে আমরা পরিষ্কার আছি, কোন নোংরা নেই আমাদের গায়ে: উদ্ধব ঠাকরে appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3jAftDN

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন