লালুর ৯ সন্তান নিয়ে খোঁচা নীতিশের, পাল্টা হিসাবে নরেন্দ্র মোদির ৬-৭ ভাইবোনকে টেনে আনলেন তেজস্বী - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

লালুর ৯ সন্তান নিয়ে খোঁচা নীতিশের, পাল্টা হিসাবে নরেন্দ্র মোদির ৬-৭ ভাইবোনকে টেনে আনলেন তেজস্বী

নিউজ ডেস্ক: আগামী বুধবার বিহারে প্রথম দফার ভোট গ্রহণ। তাঁর আগে প্রথম সারির রাজনৈতিক নেতাদের অভব্যতা এক নতুন মাত্রা যোগ করল। আর শুরুটা করলেন বিহারে সুশাসনবাবু নামে পরিচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। তিনি ব্যক্তিগত স্তরে নিম্নরুচির পরিচয় দিয়ে আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে। তাঁর ৯ সন্তান নিয়ে খোঁচা দিলেন। পালটা আক্রমণ করলেন লালু পুত্র তেজস্বী যাদবও (Tejashwi Yadav )। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬-৭ ভাইবোনকে টেনে আনলেন।

সোমবার এক জনসভায় নীতীশ কুমার লালুপ্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) ব্যক্তিগত স্তরে আক্রমণ করে বলেন, “কারও কারও ৮-৯ টা করে সন্তান। ওদের কন্যা সন্তানদের উপর কোনও ভরসা নেই। অতগুলো মেয়ে হওয়ার পর ছেলে হয়েছে। তারপর থেমেছে। ওঁরা এই ধরনের বিহারই চায়।”

সরাসরি নাম না করলেও নীতীশের লক্ষ্য যে লালুই ছিলেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। নীতিশ কুমারের সেও বক্তব্যের জবাব দিতে গিয়ে এদিন তেজস্বী যাদব আবার টেনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারকে।

তেজস্বী এদিন বলেন, “পূজনীয় নীতীশ কুমারজি আমার সম্পর্কে কোনও কুকথা বললে সেটা আমার জন্য আশীর্বাদ। উনি শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত। তাই উনি যাই বলুন না কেন, আমি সেটাকে আশীর্বাদ হিসেবে নিচ্ছি। আসলে নীতীশজি আমাদের অজুহাতে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রীররাও তো ৬-৭ ভাইবোন। এসব বলে উনি আমার মাকে আঘাত করছেন। মহিলাদের মর্যাদার দেওয়ার কথা ভুলে যাচ্ছেন। ওঁরা বেকারত্ব, গরিবির মতো আসল ইস্যু নিয়ে কথা বলতে চায় না, তাই এসব বলছে।”

The post লালুর ৯ সন্তান নিয়ে খোঁচা নীতিশের, পাল্টা হিসাবে নরেন্দ্র মোদির ৬-৭ ভাইবোনকে টেনে আনলেন তেজস্বী appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2HMBjHb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন