নিউজ ডেস্ক: শারীরিক অবস্থা তেমন ভালো নয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বরঞ্চ অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছেন না। চিকিৎসকরা চিন্তিত।
গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত সৌমিত্রবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতসপ্তাহে তাঁর করোনা নেগেটিভ আসে। ফলে স্বস্থির নিঃশ্বাস ফেলেন অগণিত ভক্ত।
কিন্তু ৮৫ বছরের অভিনেতার অঙ্গপ্রত্যঙ্গ, ফুসফুস, রক্তচাপ ঠিক থাকলেও তাঁর প্লেটলেট কমে গিয়েছে। শরীরে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বাড়ছে। গত ৭২ ঘণ্টায় তাঁর শারীরিক চেতনাও কমেছে। ডা. অরিন্দম করের মতে, সৌমিত্র বাবুর কোভিড এনসেফ্যালোপ্যাথি বাড়ছে। ফলে মস্তিষ্কের কাজ ব্যাহত হচ্ছে। স্টেরয়েড ও অন্যভাবে চেষ্টা করা সত্ত্বেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি।
The post শারীরিক অবস্থা নয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের, শারীরিক চেতনাও কমেছে appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2J1NArw
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন