শনিবার পেট্রল-ডিজেলের দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকে... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

শনিবার পেট্রল-ডিজেলের দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকে...

এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শেষ দিনে আমআদমির জন্য সুখবর। শনিবারও দেশের চার মেট্রো শহরে কমল ডিজেলের দাম। এই নিয়ে পরপর তিন দিন এই জ্বালানির দামে পতন দেখা দিল। তবে এদিন পেট্রলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই নিয়ে টানা ১১ দিন পেট্রলের দাম অপরিবর্তিত রাখল তেল কোম্পানিগুলি। ভারতে দৈনিক ভিত্তিতে পেট্রল, ডিজেল এবং CNG-র মতো জ্বালানির মূল্য নির্ধারিত করে তেল কোম্পানিগুলি। প্রতিদিন ভোর ৬টা থেকে নয়া মূল্য কার্যকর হয়। আগে প্রতি ২ সপ্তাহ অন্তর ভারতে পেট্রল এবং ডিজিলের দাম পরিবর্তন করা হত। ২০১৭ সালের ১৫ জুন থেকে সেই নিয়ম বদল করে সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, শনিবার, ৩ অক্টোবর, কলকাতায় তাদের পেট্রল পাম্পগুলিতে প্রতি ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯৯ পয়সা। গতকাল কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৭৪ টাকা ১৫ পয়সা। অন্য তিন মেট্রো শহরে এদিন লিটার পিছু ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক এক নজরে:
  • নয়াদিল্লি: ৭০ টাকা ৪৬ পয়সা
  • মুম্বই: ৭৬ টাকা ৮৬ পয়সা
  • চেন্নাই: ৮৬ টাকা ৮ পয়সা
আরও পড়ুন: এদিকে, গত প্রায় দেড় সপ্তাহ থেকে দেশে পেট্রলের দাম অপরিবর্তিত। সেই ধারা অব্যাহত শনিবারও। এই দিন পরপর ১১ দিন এই মূল্যবান জ্বালানির দাম অপরিবর্তিত রাখল তেল কোম্পানিগুলি। ফলে চার মেট্রো শহরে লিটার পিছু পেট্রল দাম কী, তা দেখে নেওয়া যাক এক নজরে:
  • কলকাতা: ৮২ টাকা ৫৯ পয়সা
  • নয়াদিল্লি: ৮১ টাকা ৬ পয়সা
  • মুম্বই: ৮৭ টাকা ৭৪ পয়সা
  • চেন্নাই: ৮৪ টাকা ২৭ পয়সা
ঘরোয়া বাজারে মোট প্রয়োজনীয় তেলের অধিকাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং টাকা-ডলারের বিনিময় মূল্যের অদল বদলের সঙ্গে সঙ্গে ভারতের ঘরোয়া বাজারে খুচরো তেলের দাম পরিবর্তিত হয়। তবে এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ আরও পড়ুন: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ কমছে। ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে (ICE) ব্রেন্টের প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের আগামী ডিসেম্বরের জন্য নির্ধারিত ফিউচার প্রাইস দাঁড়ায় ৩৯.৯৫ মার্কিন ডলার, যা ২.৩৯ শতাংশ কম। এই পরিস্থিতিতে ঘরোয়া খুচরো বাজারে পেট্রলের দাম তেল কোম্পানিগুলি কেন কমাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3la7jTS

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন