এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শেষ দিনে আমআদমির জন্য সুখবর। শনিবারও দেশের চার মেট্রো শহরে কমল ডিজেলের দাম। এই নিয়ে পরপর তিন দিন এই জ্বালানির দামে পতন দেখা দিল। তবে এদিন পেট্রলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই নিয়ে টানা ১১ দিন পেট্রলের দাম অপরিবর্তিত রাখল তেল কোম্পানিগুলি। ভারতে দৈনিক ভিত্তিতে পেট্রল, ডিজেল এবং CNG-র মতো জ্বালানির মূল্য নির্ধারিত করে তেল কোম্পানিগুলি। প্রতিদিন ভোর ৬টা থেকে নয়া মূল্য কার্যকর হয়। আগে প্রতি ২ সপ্তাহ অন্তর ভারতে পেট্রল এবং ডিজিলের দাম পরিবর্তন করা হত। ২০১৭ সালের ১৫ জুন থেকে সেই নিয়ম বদল করে সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, শনিবার, ৩ অক্টোবর, কলকাতায় তাদের পেট্রল পাম্পগুলিতে প্রতি লিটার ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯৯ পয়সা। গতকাল কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৭৪ টাকা ১৫ পয়সা। অন্য তিন মেট্রো শহরে এদিন লিটার পিছু ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক এক নজরে
- নয়াদিল্লি: ৭০ টাকা ৪৬ পয়সা
- মুম্বই: ৭৬ টাকা ৮৬ পয়সা
- চেন্নাই: ৭৬ টাকা ৮ পয়সা
- কলকাতা: ৮২ টাকা ৫৯ পয়সা
- নয়াদিল্লি: ৮১ টাকা ৬ পয়সা
- মুম্বই: ৮৭ টাকা ৭৪ পয়সা
- চেন্নাই: ৮৪ টাকা ২৭ পয়সা
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3iqNTZ4
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন