নিউজ ডেস্ক: আলফ্রেড বের্নহার্ড নোবেল একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন। প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।
১৮৩৩ সালে ২১ অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে এক সম্ভ্রান্ত পরিবারে আলফ্রেদ নোবেল জন্মগ্রহণ করেন। তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্বপ্রতিষ্ঠিত প্রকৌশলী, উদ্ভাবক এবং উদ্যোক্তা যিনি প্রাতিষ্ঠানিক পড়ালেখা খুব একটা করতে পারেননি। তার মা অ্যান্ড্রিয়েট আলসেল ছিলেন গৃহিণী। ১৮৯৬ সালে ১০ ডিসেম্বর নোবেল তার সান রেমো-র বাড়িতে মৃত্যুবরণ করেন।
১৮৬৩ সালে তিনি নাইট্রোগ্লিসারিন এর বিস্ফোরণ ঘটাতে শিখে যান। এরপর তিনি আবিষ্কার করলেন তার বিখ্যাত ব্লাস্টিং ক্যাপ ডেটোনেটোর। তার এই ক্যাপ আবিষ্কারের পর প্রায় ৫০ বছর কোনোরকম পরিবর্তন ছাড়াই ব্যবহৃত হয়। এমনকি এখনো কোনো কোনো কাজে ব্যবহৃত হচ্ছে। তিনি নাইট্রোগ্লিসারিনকে এক প্রকার শোষক পদার্থ দিয়ে শোষণ করিয়ে নেন। পদার্থগুলো হচ্ছে কিসেলগার, করাতের কাঠের গুড়ো, সিলিকেট ইত্যাদি। এরপর এই বিস্ফোরককে কাগজে মুড়ে তৈরী করেন ডিনামাইট। তিনি গ্রীক শব্দ ‘ডিনামিস’ থেকে ইংরেজি প্রতিশব্দ ডিনামাইট শব্দটি নেন যার অর্থ শক্তি। এই ডিনামাইটকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে বলেই তিনি বিশ্বাস করতেন।
ডিনামাইট আবিষ্কারকে নিজের পাপ হিসেবে মনে করে এর প্রায়শ্চিত্ত করতে, ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করতে তিনি এক অভাবনীয় কাজ করে রেখে যান। তিনি তার বিশাল পরিমাণ বিত্ত বৈভব সব মানব কল্যাণে কাজ করা ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য রেখে যান। তিনি নিজের ৯৪ ভাগ সম্পত্তি দিয়ে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এই ৫টি বিষয়ে বৈশ্বিকভাবে সেরা ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য ফান্ড গঠন করেন। ১৯০১ সালে তার মৃত্যুর ৫ বছর পর প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান করা হয়।
The post আজ সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ডায়নামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের জন্মদিন appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3dWJrAD
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন