বিরাট সাফল্য: চাঁদে পাওয়া গিয়েছে জল, বড় ঘোষণা নাসা-র - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

বিরাট সাফল্য: চাঁদে পাওয়া গিয়েছে জল, বড় ঘোষণা নাসা-র

নিউজ ডেস্ক: মিলল বড়সড় বৈজ্ঞানিক সাফল্য। ঘোষণা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করল, চন্দ্রের সূর্যালোকিত অংশে জলের হদিশ মিলেছে। নাসা-র এই ঘোষণা এক যুগান্তকারী ঘটনা। নাসা-র স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনোমি (সোফিয়া) চাঁদের সূর্যালোকিত পৃষ্ঠে জল থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

চাঁদের ক্লেভিয়াস ক্রেটারে জলের অনু (এইচ২ও)-র হদিশ পেয়েছে সোফিয়া। ক্লেভিয়াস ক্রেটার হল চাঁদের দক্ষিণ গোলার্ধে পৃথিবী থেকে দৃশ্যমান সবচেয়ে বড় গহ্বরগুলির মধ্যে একটি।

এই পৃথিবীতে জল থেকেই সমস্ত জীবজগতের সৃষ্টি হয়েছে। চাঁদে জলের উপস্থিতি প্রাণের সন্ধানে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে বেশ কয়েকটি গবেষণায় জানা গিয়েছিল যে, চাঁদে হাইড্রোজেন আছে। কিন্তু জলের অস্তিত্ব নিয়ে তেমন কিছু আগে জানা যায়নি।

এদিন নাসা ট্যুইট করে জানিয়েছে, আমরা ঘোষণা করছি যে, এই প্রথমবার আমরা চাঁদের সূর্যালোকিত অংশে এইচ২ও-র বিষয়টি নিশ্চিত করছি। এটা ইঙ্গিত দেয় যে, সমগ্র চন্দ্রপৃষ্ঠেই জল বন্টিত রয়েছে।

The post বিরাট সাফল্য: চাঁদে পাওয়া গিয়েছে জল, বড় ঘোষণা নাসা-র appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2TsDstU

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন