নিউজ ডেস্ক: অসুস্থ হয়ে পড়লেন কপিল দেব। হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে। গত রাতে হার্ট অ্যাটাক হয় প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট অধিনায়কের। অ্যাঞ্জিওপ্লাস্টি হবে বলে দিল্লির হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিগত কিছু বছর ধরেই ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কপিলের আচমকা হার্ট অ্যাটাকের কারণে একপ্রকার হতবাক তাঁর ভক্তরা। হরিয়ানার হ্যারিকেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতবর্ষ থেকে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা।
সর্বপ্রথম কপিলের অসুস্থতার খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাংবাদিক টিনা থাকার। ট্যুইটারে টিনা লেখেন, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের হার্ট অ্যাটাক হয়েছে। দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুর আরোগ্য কামনা করি।’
Legendary cricketer Kapil Dev @therealkapildev suffers heart attack, undergoes angioplasty at a hospital in Delhi. Wishing him a speedy recovery.
— Teena Thacker (@Teensthack) October 23, 2020
The post কপিল দেবের হার্ট অ্যাটাক, ভর্তি আছেন দিল্লির হাসপাতালে appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/34pPUkk
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন