রেকর্ড: দেশে এক দিনে করোনা আক্রান্ত ৬২ হাজারের বেশি মানুষ, মোট আক্রান্ত ২০ লক্ষ পার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

রেকর্ড: দেশে এক দিনে করোনা আক্রান্ত ৬২ হাজারের বেশি মানুষ, মোট আক্রান্ত ২০ লক্ষ পার

নিউজ ডেস্ক: দেশে করোনার পরিস্থিতি ভয়াবহ বললেও হয়তো কম বলা হবে। ‘আনলক ৩.০’র সুবাদে করোনা সংক্রমণের নিরীখে ফের ভাঙল একদিনের রেকর্ড। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলছে। এই প্রথম কোনো একদিনে ভারতে করোনা আক্রান্ত ৬০ হাজার পার হয়ে গেল। সেই সঙ্গে দেশে মোট করোনার সংক্রমণ ২০ লক্ষ পার হয়ে গেল। ভারতে যে হারে করোনা সংক্রমণের হার বাড়ছে তা যথেষ্টই চিন্তাদায়ক।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড মিটারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬২ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৬ হাজার ৭৬০ জন। যদিও এর মধ্যে ১৩ লক্ষ ৭৭ হাজার ৩৮৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লক্ষ ৬ হাজার ৩৮৭ জন।

একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৯ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৯৮ জন।

The post রেকর্ড: দেশে এক দিনে করোনা আক্রান্ত ৬২ হাজারের বেশি মানুষ, মোট আক্রান্ত ২০ লক্ষ পার appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3kt7hqE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন