ফের ঊর্ধ্বমুখী ডিজেল, অপরিবর্তিত পেট্রল! চার মেট্রো শহরের কোথায় কত? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

ফের ঊর্ধ্বমুখী ডিজেল, অপরিবর্তিত পেট্রল! চার মেট্রো শহরের কোথায় কত?


এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বাড়ল ডিজেলের দাম। দেশের সব মেট্রো শহরেই শনিবার থেকে ১৫ পয়সা করে দাম বাড়াল সরকারি তেল সংস্থাগুলি। চলতি মাসে এই নিয়ে ৯ বার বাড়ল। এদিন দিল্লিতে লিটার পিছু ডিজেলের দাম বাড়ল ১২ পয়সা। শনিবারও দাম বাড়েনি পেট্রলের। টানা ২৭ দিন অপরিবর্তিত থাকল পেট্রলের দাম। গত পাঁচদিনে ডিজেলের দাম বেড়েছে ১২পয়সা, সাতদিনে আগে ডিজেলের দাম বেড়েছিল ১৭ পয়সা, গত আটদিনে লিটার পিছু দাম বেড়েছিল ১৭ পয়সা ও ১০দিন আগে দাম বেড়েছিল ১৩ পয়সা। প্রথা অনুযায়ী দেশে সাধারণত অনেকটাই বেশি থাকে ডিজেলের থেকে। তবে গত মাসে নজির সৃষ্টি করে ফেলে ডিজেলের দাম। ডিজেলের দাম ক্রমে বেড়ে চলায় দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বইতে পেট্রলের থেকে এখনও দামি ডিজেল। এমাসে সব মিলিয়ে লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে ১.৪৫টাকা। চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে...
শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 82.10 76.91
দিল্লি 80.43 81.79
মুম্বই 87.19 79.97
চেন্নাই 83.63 78.73
গত শুক্রবার ফের ডিজেলের দাম বাড়ায় কলকাতায় লিটারপিছু দাম হয় ৭৬.৪৯ টাকা। শহরে পেট্রলের দাম এ দিনও ৮২.১০ টাকাই ছিল। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয় ৮১.৩৫ টাকা। দিল্লিতে পেট্রলের দাম লিটারপিছু ৮০.৪৩ টাকা হয়। শনিবার ডিজেলের দাম ১৩ থেকে ১৮ পয়সা দাম বাড়ায় কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম হয় ৭৬.৬৭ টাকা। এ দিন দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম হয় ৮১.৫২ টাকা। তবে সেই দামই অব্যাহত থাকে রবিবার, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। জ্বালানির দাম বাড়েনি শুক্রবারও। এ দিনও একই দাম রয়েছে পেট্রল ও ডিজেলের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা ও মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দামের গতিবিধির উপর ভিত্তি করে প্রতিদিন পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলি। প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয় নির্ধারিত সেই দাম। লকডাউনের সময় থেকে উত্তরোত্তর বেড়ে চলেছিল জ্বালানির দাম। গত কয়েকদিনে সেই ঊর্ধ্বগতি কিছুটা স্তব্ধ হলেও একটু একটু করে বেড়েই চলেছে ডিজেলের দাম।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3g0gQe1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন