দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর ফেসবুক প্রোফাইল কমেন্টের বন্যা হবু শিক্ষকদের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর ফেসবুক প্রোফাইল কমেন্টের বন্যা হবু শিক্ষকদের

নিউজ ডেস্ক: চাকরিতে নিয়োগ হোক বা বেতন বৃদ্ধির দাবী নিয়ে বহুবার নিজেদের অধিকার রক্ষার্থে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন এমনকি অনশন করেছেন রাজ্যের বহু কর্মচারী থেকে শুরু করে চাকরিপ্রার্থীরা। তবে এবার করোনা পরিস্থিতির কারণে রাস্তায় নেমে আন্দোলন করা না গেলেও একদম বসে নেই রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী। উচ্চ প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি নিয়ে কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাইয়ের প্রোফাইল।
দীর্ঘ সাত বছর ধরে রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ বন্ধ। ধর্য্যের বাঁধ ভাঙছে হবু শিক্ষকদের। এই অবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগের দাবি শিক্ষামন্ত্রীর নজরে আসার জন্য, শিক্ষামন্ত্রীর যে কোন পোস্টেই পড়তে থাকে হাজার হাজার কমেন্ট। শিক্ষামন্ত্রীকে সকলে কাতর আবেদন করছেন উচ্চ প্রাথমিকে দ্রত শিক্ষক নিয়োগ করুন।
শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক চাকরি প্রার্থী লিখেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী দয়া করে আমদের দীর্ঘ ৭ বছরের বেকার সমস্যা থেকে মুক্তি দিন। আজ করোনার থেকেও চরম আর্থিক ও মানসিক যন্ত্রণা নিয়েই মৃতপ্রায়। হয় মৃত্যুর আদেশ দিন নচেৎ নিয়োগ দিন।
আরও একজন চাকরি প্রার্থী লিখেছেন, আপার প্রাইমারি নিয়োগ কেন হচ্ছে না? আপনারা কেন আমাদের সাথে এরকম করছেন? আমাদের অপরাধ কি?
একই ভাবে আর এক হবু শিক্ষক লিখেছেন, স্যার প্রণাম নেবেন। আমি এক হতভাগ্য আপার প্রাইমারী শিক্ষক পদ প্রার্থী ও প্রকাশিত মেরিট লিস্ট এর একজন। দীর্ঘ ৭ বছর আশা করে আছি। এবার স্যার নিয়োগ টা করে মুক্ত করুন। আপনি খুব ভালো থাকুন। আপনার দিকে তাকিয়ে রইলাম।

এই রকম কয়েকটি কমেন্ট নয়, হাজার হাজার কমেন্ট করা হচ্ছে শিক্ষামন্ত্রীর ফেসবুক প্রোফাইলে। বেশিরভাগ কমেন্টের একটিই দাবি, তা হল উচ্চ প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগ।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ সাত বছর ধরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রথম ফর্ম ফিলাপ হয় ফ্রেব্রুয়ারী ২০১৪। টেট পরীক্ষা নেওয়া হয় ১৬/০৮/১০১৫ তারিখে। এরপর TET রেজাল্ট বের হয় ১৪/০৯/২০১৬ তারিখে। ইন্টারভিউ শুরু হয় জুলাই, ২০১৯। আদালতের নির্দেশে প্রভিশোনাল মেরিট লিস্ট বের হয় ০৪/১০/২০১৯ তারিখে। আদালতের নির্দেশে ২১ দিন, ৫-২৫ অক্টেবর, ২০১৯ অভিযোগ জমা নেয় এসএসসি। এরপর দীর্ঘ সাত মাস কেটে গেলেও নিয়োগ অধরা। ফলে দিশেহারা অবস্থা হবু শিক্ষকদের।
The post দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর ফেসবুক প্রোফাইল কমেন্টের বন্যা হবু শিক্ষকদের appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/39qQpeZ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন