নিউজ ডেস্ক: ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা। দিনে দিনে বেড়েই চলছে করোনার সংক্রমণ। নতুন করে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে থাকায় এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হরভজন সিংহ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হরভজন ট্যুইটে লিখেছেন, ‘শীঘ্রই ভারতে দিনে এক লাখ করে সংক্রমণ হতে চলেছে। কারও কি মাথাব্যথা আছে?’
গত তিনদিনেই ভারতে করোনার সংক্রমণ এক লক্ষ ছাড়িয়েছে। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষ ছাড়িয়েছে। গতকাল দেশে একদিনে নতুন করে করোনার সংক্রমণ হয়েছে ৪৫,৭২০। এর পরেই ট্যুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেন হরভজন।
It’s gonna be 1 lakh per day soon.. anyone care ??? https://t.co/ndFcwvZFeY— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 23, 2020
The post ‘শীঘ্রই দেশে দিনে এক লাখ করে করোনার সংক্রমণ হবে কারও কি মাথাব্যথা আছে?’ হরভজন appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2BpT1x0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন