হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, আবারও বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, আবারও বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশে ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আবার মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৭ জুলাই, সোমবার হবে এই বৈঠক। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ওই দিন সকাল সাড়ে দশটার সময় হবে বৈঠক। ওইদিন রাজ্য গুলির সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার করা হবে। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের এই সভায় কোন কোন বিষয়ে উঠে আসে সে দিকেই তাকিয়ে আছেন সবাই।
The post হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, আবারও বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2WZ5cZr

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন