সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে ১০ গ্রাম সোনার দর পেরিয়ে গেল ৫০ হাজার টাকা, বাড়ছে রুপোর মূল্যও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে ১০ গ্রাম সোনার দর পেরিয়ে গেল ৫০ হাজার টাকা, বাড়ছে রুপোর মূল্যও

নিউজ ডেস্ক: করোনার পরিস্থিতিতে বাজারে অনিশ্চয়তা, ক্রমেই ডলারের তুলনায় টাকার দর পড়ে যাওয়া এবং কূটনৈতিক টানাপড়েন প্রভৃতির কারণে ভারতের বাজারে বেশ কিছুদিন ধরেই বাড়ছিল সোনা-রুপোর দাম। দাম বাড়তে বাড়তে এবার সর্বকালের সব রেকর্ড ভেঙে গেল সোনা এবং রুপোর মূল্য।
ভারতের ইতিহাসে প্রথমবার ১০ গ্রাম সোনার দাম পেরিয়ে গেল ৫০ হাজার টাকা। এদিন ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫০ হাজার ৭৫০ টাকা। একই সঙ্গে পাল্লা দিয়ে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে রুপোর দামও। এদিন কলকাতায় এক কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ৫৮ হাজার ৯৫০ টাকা। মাত্র একদিনে বেড়েছে ৩ হাজার ৫৫০ টাকা।

করোনার কারণে বিভিন্ন ব্যাবসাতে মন্দা। এই অবস্থায় অনেক ক্রেতাই এই সময়ে সোনা-রুপো কিনে রাখতে চাইছেন ভবিষ্যৎ লগ্নির জন্য। তার জেরেই দিন দিন বেড়েই চলেছে সোনা ও রুপোর দর, বলছেন বিশেষজ্ঞরা।
বুধবার ২৪ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে – ৫০৭৫ গ্রামে ৮ গ্রামে – ৪০,৬০০ টাকা , ১০ গ্রামে – ৫০,৭৫০ ১০০ গ্রামে –৫,০৭,৫০০টাকা।
মঙ্গলবার ২৪ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে – ৪৯৮৪ ৮গ্রামে – ৩৯,৮৭২ টাকা , ১০ গ্রামে – ৪৯,৮৪০ ১০০ গ্রামে – ৪,৯৮,৪০০ টাকা
The post সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে ১০ গ্রাম সোনার দর পেরিয়ে গেল ৫০ হাজার টাকা, বাড়ছে রুপোর মূল্যও appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/39ltBNz

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন