নিউজ ডেস্ক: বাবা-মা দু’জনেই অসুস্থ। তাই সংসারের দায়িত্ব ছেলের কাঁধেই। এরই মধ্যে উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ ফল করল সূতির আরমান শেখ। উচ্চ মাধ্যমিকে ৪৬৮নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে আরমান। এবারে সূতি-১ ব্লকের বহুতালি হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আরমান।
আরমানের প্রাপ্ত নম্বর বাংলায় ৯৫, সংষ্কৃতে ৯৫, এডুকেশনে ৯৫, ইংরেজিতে ৯৩ ও দর্শনে ৯৩। শতাংশের হিসাবে ৯৩.৬। আরমানের লক্ষ্য এরপর শিক্ষা বিজ্ঞান নিয়ে অধ্যাপক হওয়া।
বাবার চায়ের দোকান আছে। বাবাকে সাহায্য করার জন্য ছোটবেলা থেকেই চায়ের দোকানে যাওয়া শুরু হয়েছিল আরমানের। কিন্তু, সম্প্রতি বাবা অসুস্থ পড়েছেন ফলে দোকান চালানোর পুরো দায়িত্ব এসেছে তাঁর কাঁধে। আর এরই মাঝে চলছে পড়াশোনা। তবে এই ভাবে কতদিন চলবে জানেনা আরমান।

উচ্চ মাধ্যমিকে এই নজরকাড়া ফলাফলে বাড়ির পাশাপাশি খুশি পাড়ার লোকজনও। কিন্তু, এরপর কী করে পড়াশোনা চালাবে আরমান, চিন্তায় পরিবারের লোকজন। ছেলের সাফল্য নিয়ে বাবা নিবিড় শেখ বলেন, ছেলে চায়ের দোকানেই বসেও যতটা সময় পেত পড়াশোনা করত। ওর এই ফলাফলে আমরা সবাই খুব খুশি। কিন্তু, এরপর কীভাবে পড়াশোনা করাব তা নিয়ে চিন্তা হচ্ছে।
The post বাবা-মা অসুস্থ, সংসার চালাতে চায়ের দোকান চালিয়েও উচ্চ মাধ্যমিকে ৪৬৮ নম্বর পেল আরমান appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3hrlmCp
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন