নিউজ ডেস্ক: মাধ্যমিকের খাতা রিভিউ-স্ক্রুটিনির নিয়ম বদল করল মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিকে খাতা রিভিউ করার নিয়মে বদল হল৷ এই নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। পর্ষদের তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে স্ক্রুটিনি-রিভিউ ফর্মে এবার অভিভাবকরা স্বাক্ষর করবেন৷ আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে৷
নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্মেও এবার পড়ুয়াদের পরিবর্তে অভিভাবকরা স্বাক্ষর করবেন৷ এতদিন নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্মে স্বাক্ষর পড়ুয়ারা করত৷ কিন্তু এবার পড়ুয়াদের পরিবর্তে অভিভাবকরা স্বাক্ষর করবেন৷
এই নিয়ে শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর সম্পাদক চন্দন গরাই বলেন, “মাধ্যমিক পিপিআর পিপিএস আধুনিক পদ্ধতিতে হওয়া উচিত ছিলো। পিপিআর পিপিএস এর লিস্ট এই করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক গণপরিবহনে স্কুলগুলি কিভাবে রিজিওনাল অফিসে জমা দিতে যাবে, সেক্ষেত্রে সামাজিক দূরত্ব লঙ্ঘিত হবে। সুতরাং পিপিআর পিপিএস মেলে পাঠানোর নির্দেশিকা দিক পর্ষদ।”
The post মাধ্যমিকের খাতা রিভিউ-স্ক্রুটিনির নিয়ম বদল আনল পর্ষদ, রেজিস্ট্রেশনেও নিয়ম বদল appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3jEwCO0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন