লকডাউনে প্রায় ১০ লক্ষ কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে ভারতের: নীতিন গড়করি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৪ জুন, ২০২০

লকডাউনে প্রায় ১০ লক্ষ কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে ভারতের: নীতিন গড়করি

নিউজ ডেস্ক: কেন্দ্র সরকারের আয়ের মূল উৎস হল রাজস্ব। প্রায় আড়াই মাস ধরে লকডাউনে কার্যত সব কিছু বন্ধ থাকায় সেই আয় বন্ধ ছিল। ফলে, বিপুল অর্থনৈতিক ঘাটতির সম্মুখীন হয় কেন্দ্র। একই সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলায় হয়েছে বাড়তি খরচ।

লকডাউনে প্রায় ১০ লক্ষ কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে ভারতের বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যেই অর্থনীতিকে চাঙ্গা করতেই আনলকের প্রক্রিয়ার চলছে, বলে জানালেন তিনি।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী গড়করি বলেন, “প্রাথমিক হিসাব অনুযায়ী ভারতের প্রায় ১০ লক্ষ কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছেষ। বেশ কিছু রাজ্য সরকারের পরিস্থিতি এতটাই সঙ্কটজনক ছিল যে সরকারি কর্মীদের বেতন দেওয়ার মতো টাকারও অভাব দেখা দিয়েছিল। এই অবস্থায় দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় লকডাউন লঘু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।”

The post লকডাউনে প্রায় ১০ লক্ষ কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে ভারতের: নীতিন গড়করি appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2Y0rcnF

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন