নিউজ ডেস্ক: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এবার হল রেকর্ড বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। শুধু কলকাতাতেই নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৭৬৮ জন।
একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩,৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৩৩৮ জন। রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৪০.৮২ শতাংশ।
The post গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪০ জন, মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪৪২ appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2B6SNup
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন