নিউজ ডেস্ক: এবার রাহুল গান্ধীর উপর আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য রাহুল গান্ধী কিছুই করেননি। উড়িষ্যার একটি ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, কেন্দ্রের মোদি সরকার ১৩০ কোটি ভারতবাসীর জন্য করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সব রকম পদক্ষেপ নিয়েছে। ফলে ভারতবর্ষ আজ অন্যান্য দেশের তুলনায় ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর ভাষণ বাজি ছাড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কিছুই করেননি।
তিনি আরও বলেন, কিছু বিরোধী নেতা আমাদের জিজ্ঞাসা করছেন যে আমরা করোনার বিরুদ্ধে কিভাবে লড়াই করছি? বাইরের লোকেরা সুইডেন এবং আমেরিকাতে করোনভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই সম্পর্কে ইংরেজিতে আলোচনা করছে। ওই সমস্ত সাক্ষাত্কার দেওয়া বাদ দিয়ে আপনি করোনার বিরুদ্ধে যা করেছেন তা দয়া করে একটি বিবরণ দিন।
The post রাহুল গান্ধী করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য কিছুই করেনি, কেন্দ্র যথাযত ব্যবস্থা নিয়েছে: অমিত শাহ appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2YxrEZv
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন