বড় দাবি: করোনা ভাইরাসকে পরাস্ত করার একটি সম্ভাব্য অস্ত্রের সন্ধান দিলেন মহর্ষি মহামানস! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৩ জুন, ২০২০

বড় দাবি: করোনা ভাইরাসকে পরাস্ত করার একটি সম্ভাব্য অস্ত্রের সন্ধান দিলেন মহর্ষি মহামানস!

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসকে পরাস্ত করতে, পশ্চিমবঙ্গের একজন প্রাজ্ঞ গবেষক ও মুক্তচিন্তক দার্শনিক, যিনি পয়তাল্লিশ বছর ধরে মানব বিকাশের জন্য কাজ করে চলেছেন, বতর্মানে তিনি একটি অত্যন্ত কার্যকর ওষুধ সহ একটি নতুন চিকিত্সা পদ্ধতি উদ্ভাবন করেছেন। সুমেরু রায় (তিনি মহর্ষি মহামানস নামেও পরিচিত) ২০১২ সালে একটি দুর্দান্ত চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি এই চিকিৎসা পদ্ধতির নাম দিয়েছেন ‘মহাপ‍্যাথি’। বর্তমান চরম সংকটকালে, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া মারাত্মক অদৃশ্য শত্রুর হাত থেকে মুক্তি পেতে, তিনি আশা করছেন যে তাঁর ওষুধটি এক্ষেত্রে খুব ফল ভাল দিতে সক্ষম হবে।

এছাড়াও, তাঁর কাছে ‘মহাপ্যাথি’ চিকিৎসা পদ্ধতিতে প্রস্তুত এক সেট রেডিমেড মেডিসিন (নাম— CVD-1, CVD-2, CVD-3) আছে, যা তাঁর দাবি অনুযায়ী জীবানু বা ভাইরাসে আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ও প্রতিরক্ষা শক্তিকে যথেষ্ট মাত্রায় বাড়িয়ে তুলে, তাকে সুস্থ হতে সাহায্য করতে সক্ষম। তিনি টুইটারের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে তাঁর ওষুধটি পরীক্ষা করার জন্য আবেদন জানিয়েছেন। তার চিকিৎসা পদ্ধতি এবং এই রেডি ওষুধটি প্রয়োগের নির্দেশাবলী সম্পর্কে বিস্তারিতভাবে তাঁর ওয়েবসাইটে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাসের মতো অদৃশ্য শত্রুকে জব্দ করতে অত্যন্ত সূক্ষ্ম ওষুধের প্রয়োজন। এই ওষুধটি কেবল আক্রান্ত ব্যক্তিকেই নিরাময় করবে না, প্রতিরোধক হিসাবেও ভালো কাজ করবে।

তিনি বলেছেন, এই ওষুধটি সঠিক মাত্রায় প্রয়োগ করা হলে, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাবের সম্ভাবনা নেই। আমি সমস্ত রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রীয় মেডিকেল রিসার্চ ডিপার্টমেন্টকে করোনা ভাইরাসের ক্ষেত্রে এই ওষুধটি পরীক্ষা করার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেছেন, আমি বলছি না যে আমার ওষুধ করোনা ভাইরাসকে অবশ্যই পরাস্ত করবে। আমি কেবল এই ওষুধটি পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ করছি। আগ্রহী হলে, বিনামূল্যে নমুনার জন্য আমার সাথে যোগাযোগ করুন।

গুগল অনুসন্ধানের সাহায্যে সুমেরু রায় ওরফে মহর্ষি মহামানস সম্পর্কে আমরা আরও অনেক জানতে পারি। আমরা জানতে পারি, তিনি প্রকৃত মানববিকাশের উদ্দেশ্যে মানবধর্ম ভিত্তিক একটি নতুন ধর্ম সৃষ্টি করেছেন, এবং ‘মানবধর্মই মহাধর্ম’ নামে তাঁর একটি অসাধারণ গ্রন্থ আছে, যা মানুষের মনোবিকাশের পক্ষে অত্যন্ত সহায়ক একটি জ্ঞানগর্ভ গ্রন্থ। তাঁর দর্শন ও মতবাদের নাম হলো~ মহাবাদ। এখানে তাঁর কয়েকটি ওয়েবসাইট এবং ইমেল ঠিকানা দেওয়া হলো।

https://ift.tt/3cXUYO3
https://ift.tt/3e1NR8K
Email: sumeru1235@gmail.com

(বি.দ্র: এই দাবীর সঙ্গে ‘বিশ্ব বার্তা’র’ কোনো সম্পর্ক নেই)

The post বড় দাবি: করোনা ভাইরাসকে পরাস্ত করার একটি সম্ভাব্য অস্ত্রের সন্ধান দিলেন মহর্ষি মহামানস! appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2UECrA1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন