আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কিন্তু দক্ষিণবঙ্গে অতি সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমেই বাড়ছে গরম। তাপমাত্রার পারদ ও চড়ছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আদ্রতার জন্য হাঁসফাঁস করছে বঙ্গবাসী। আবহাওয়া দফতর ও তাই জানিয়েছে এই আদ্রতার জন্যই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে।
তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে।
আজ কলকাতার আকাশ রোদ ঝলমলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৬-৯৩ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতাতে বৃষ্টি হয়নি। আবহবিদদের অনুমান আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে প্রবেশ করতে পারে। এই মৌসুমী বায়ুর একটা অংশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। ফলে উত্তরবঙ্গে দ্রুত প্রবেশ করবে মৌসুমী বায়ু।
The post নিম্নচাপের জের, রাজ্যের এই জেলাগুলিতে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/30ri90x
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন