আবারও বাড়ল জ্বালানির দাম! কলকাতায় কত? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১০ জুন, ২০২০

আবারও বাড়ল জ্বালানির দাম! কলকাতায় কত?

এই সময় ডিজিটাল ডেস্ক: দিনের শুরুতে কাজে বেরনোর আগে কতগুলি বিষয়গুলির দিকে একবার চোখ বুলিয়ে নিই আমরা। সেই তালিকায় আবহাওয়া, যানচলাচল তো থাকেই। আর যেটা অবশ্যই থাকে, তা হল সে দিনের জ্বালানির দাম। পেট্রল-ডিজেলের দামের ওঠা-নামার দিকে নজর থাকে আমাদের। আবারও বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে পরপর চারদিন। চার মেট্রো শহরেই বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল কোম্পানিগুলি। বুধবার পেট্রলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৪৫পয়সা বেড়েছে। দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম ৭৩টাকা থেকে দাম হয়েছে ৭৩.৪০টাকা, লিটার পিছু ডিজেলের দাম ৭১.১৭টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৭১.৬২টাকা। টানা চারদিন জ্বালানির দাম বাড়ায় বর্তমানে লিটার পিছু পেট্রলের দাম বেড়ে ২.১৪ টাকা ও লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে ২.২৩টাকা। চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম বর্তমানে কী, তা দেখে নেওয়া যাক একনজরে...
শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 75.36 67.63
দিল্লি 73. 17 71.62
মুম্বই 80.40 70.35
চেন্নাই 77.43 70.13
৮৩ দিনের বিরতি। করোনা-লকডাউনের ধাক্কা সামলে জনজীবন যখন একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে তখনই ফের দৈনিক ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণ শুরু করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। রবিবার প্রথম দিনেই চাপ পড়ে আম আদমির পকেটে। প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম বাড়ে প্রায় ৬০ পয়সা। সোমবার দ্বিতীয় দিনেও ফের লিটারপিছু ৬০ পয়সা বেড়েছে জ্বালানির দাম। ঘরোয়া বাজারে মোট প্রয়োজনীয় তেলের প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং টাকা-ডলারের বিনিময় মূল্যের অদল বদলের সঙ্গে সঙ্গে ভারতের ঘরোয়া বাজারে খুচরো তেলের দাম পরিবর্তিত হয়। ভারতে দৈনিক ভিত্তিতে পেট্রল, ডিজেল এবং CNG-র মতো জ্বালানির মূল্য নির্ধারিত হয়। প্রতিদিন ভোর ৬টা থেকে বর্ধিত মূল্য কার্যকর হয়। গত তিন মাসে আন্তর্জাতিক তেলের বাজারে চূড়ান্ত অস্থিরতা দেখা গিয়েছে। লকডাউন জারির পরপরই পেট্রল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি তেল কোম্পানিগুলি। ফলে এক সময় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড তলানিতে গিয়ে নামলেও এ দেশের পেট্রল এবং ডিজেল ব্যবহারকারীরা তার কোনও সুফল পাননি। অথচ এই সময়ের মধ্যে বিমানের জ্বালানি ATF এবং রান্নার গ্যসের দাম নিয়মিত রিভাইস করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন দেশজুড়ে উড়ান পরিষেবা বন্ধ থাকলেও আশ্চর্যজনকভাবে লকডাউনের মধ্যে ATF-এর দাম কমিয়েছে তেল কোম্পানিগুলি।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/37fjvga

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন