6 দিনে পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু বাড়ল ₹3+, কলকাতায় কত? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১২ জুন, ২০২০

6 দিনে পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু বাড়ল ₹3+, কলকাতায় কত?

এই সময় ডিজিটাল ডেস্ক: রোজ দিনের শুরুতে কাজে বেরনোর আগে কতগুলি বিষয়ের দিকে চোখ বুলিয়ে নিই আমরা। সেই তালিকায় আবহাওয়া, যানচলাচল তো থাকেই। আর অবশ্যই যেটা থাকে, তা হল সে দিনের জ্বালানির দাম। পেট্রল-ডিজেলের দামের ওঠা-নামার দিকে বিশেষ নজর থাকে আমাদের। আবারও বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে পরপর ৬দিন। চার মেট্রো শহরেই বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় বাড়ানোর পরপর বাড়িয়ে চলেছে তেল কোম্পানিগুলি। গত ৬ জিনে লিটারপিছু ৩.৩১ টাকা ও ডিজেলের দাম লিটারপিছু ৩.৪২ টাকা বেড়েছে। শুক্রবার দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম ৭৪.৫৭টাকা, লিটার পিছু ডিজেলের দাম হয়েছে ৭২.৮১টাকা। কলকাতায় আজ লিটারপিছু পেট্রলের দাম ৭৬.৪৮ টাকা এবং লিটারপিছু ডিজেলের দাম ৬৮.৭০টাকা। চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে...
শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 76.48 68.70
দিল্লি 74.57 72.81
মুম্বই 81.53 71.48
চেন্নাই 78.47 71.14
করোনা-লকডাউনের ধাক্কা সামলে জনজীবন যখন একটু করে ছন্দে ফিরতেই ৮৩ দিনের বিরতির পর দৈনিক ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণ শুরু করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। রবিবার প্রথম দিনেই চাপ পড়তে শুরু করে আম আদমির পকেটে। সে দিনই প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম বাড়ে প্রায় ৬০ পয়সা। এরপর সেই ধারা অব্যাহত থাকে। ঘরোয়া বাজারে মোট প্রয়োজনীয় তেলের প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং টাকা-ডলারের বিনিময় মূল্যের অদল বদলের সঙ্গে সঙ্গে ভারতের ঘরোয়া বাজারে খুচরো তেলের দাম পরিবর্তিত হয়। ভারতে দৈনিক ভিত্তিতে পেট্রল, ডিজেল এবং CNG-র মতো জ্বালানির মূল্য নির্ধারিত হয়। প্রতিদিন ভোর ৬টা থেকে বর্ধিত মূল্য কার্যকর হয়। গত তিন মাসে আন্তর্জাতিক তেলের বাজারে চূড়ান্ত অস্থিরতা দেখা দেয়। লকডাউন জারির পরপরই পেট্রল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি তেল কোম্পানিগুলি। এতে এক সময় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড তলানিতে গিয়ে নামলেও এ দেশের পেট্রল এবং ডিজেল ব্যবহারকারীরা তার কোনও সুফল পাননি। অথচ এই সময়ের মধ্যে বিমানের জ্বালানি ATF এবং রান্নার গ্যসের দাম নিয়মিত পর্যালোচনা করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন দেশজুড়ে উড়ান পরিষেবা বন্ধ থাকলেও আশ্চর্যজনকভাবে লকডাউনের মধ্যে ATF-এর দাম কমিয়েছে এই তেল কোম্পানিগুলি।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/37ojCq3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন