LIVE UPADTE : পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে সুপার সাইক্লোন আমফান - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২০ মে, ২০২০

LIVE UPADTE : পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে সুপার সাইক্লোন আমফান

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়ে গিয়েছে আমফানের দাপট। বুধবার দুপর থেকে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার হতে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ঘূর্ণিঝড় আয়লা ও বুলবুলের থেকে ও অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর।পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আর ওড়িশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, জাজপুর ও ময়ূরভঞ্জ-এ সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। আমফান লাইভ আপডেটস –

সকাল ৯ টা ৩৫ মিনিট – আমফান পারাদ্বীপ থেকে ১২০ কিমি দূরে অবস্থান করছে। আজ দুপুরেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।

সকাল ৯ টা ১৫ মিনিট – শুধু উপকূলীয়বর্তী অঞ্চলে নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ ও বৃষ্টি শুরু হয়েছে।

সকাল ৯ টা ৫ মিনিট – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকা থেকে ৩ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে গেছে। রাজ্যের কন্ট্রোল রুমের যে ৩ টি নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল- ২৪১৪৩৫২৬/ ২৪১৪১৯৯৫/ ১০৭০।

সকাল ৮ টা ৫০ মিনিট – দিঘাতে সমুদ্রের প্রবল জলোচ্ছাস শুরু হয়ে গিয়েছে। আজকেই স্থলভাগে আছড়ে পড়বে। প্রশাসনের তরফ থেকে প্রত্যেককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল ৮ টা ৪০ মিনিট – ওড়িশার ভদ্রকে দমকল বাহিনী ইতিমধ্যেই সমস্ত রাস্তার যানজট সরিয়ে নিচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ করে রাখা হয়েছে।

সকাল ৮ টা ৩৫ মিনিট – আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২-৩ দিন বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ, সিকিম ও ওড়িশাতে। ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশ কিছু জেলাতে।

The post LIVE UPADTE : পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে সুপার সাইক্লোন আমফান appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2XbAZW9

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন