নিউজ ডেস্ক: করোনার কারণে লকডাউন চলার ফলে সম্পন্ন হয়নি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ফলে উৎকন্ঠায় আছেন পরীক্ষার্থী সহ অভিভাবকেরা।
অবশেষে আজ উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। তবে করোনাভাইরাসকে মাথায় রেখে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি থাকবে বলে জানা গিয়েছে।
কোন কোন দিনে কি কি পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সংসদ সূত্রে জানা গিয়েছে, এর আগে পরীক্ষার পুরনো সূচি মোতাবেক যে তিন দিনের যে বিষয়গুলোর পরীক্ষা বাকি ছিল সেই সূচি মেনেই পরীক্ষা নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা পরীক্ষার্থীদের কিছু অন্তত স্বস্তি দেবে তা বলাই যায়।
The post ব্রেকিং: উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোর সূচী ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3e83NG8
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন