নিউজ ডেস্ক: এবার করোনা ভাইরাস থাবা বসালো মিডিয়াতে। অন্তত ২৮ জন কর্মী করোনা আক্রান্ত সর্বভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে নিউজ রুম, অফিস, স্টুডিও। টুইট করে সোমবারই জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরী এই খবর জানিয়েছেন।
টুইটে এডিটর ইন চিফ জানিয়েছেন, ‘এটা কঠিন সময়। গত শুক্রবারে আমাদের এক সহকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, ওই কর্মীর সংস্পর্শে আসা প্রত্যেকের করোনা পরীক্ষা করার। সেখানেই দেখা গেল, আমাদের ২৮ জন সহকর্মীর লালারসে করোনা পজিটিভ এসেছে। সবারই মৃদু উপসর্গ দেখা গিয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা এখন ভালো আছে। আমরা কামনা করছি যাতে তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। আক্রান্ত সহকর্মীদের সাহস ও পেশাদারিত্বকে আমরা কুর্নিশ জানাই।’
জি নিউজের পক্ষ থেকেও আলাদা করে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সুধীর চৌধুরী আরও জানিয়েছেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই সংক্রমণের চক্রকে ভাঙার। তাই পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে এবং যা যা করণীয় তাই করা হচ্ছে ম্যানেজমেন্টের তরফে।’
These are difficult times. 28 of my colleagues at @ZeeNews have tested positive for COVID-19. Thankfully all of them are fine,mostly asymptomatic. I wish them a speedy recovery and salute their courage & professionalism. Sharing the official statement with you. pic.twitter.com/50yW2auj0Y
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) May 18, 2020
তবে আর একটি সূত্র থেকে বলা হচ্ছে সুধীর চৌধুরী নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। তবে সেই খবরের সত্যতা নির্ণয় করা যায়নি।
The post জি নিউজের ২৮ জন করোনা আক্রান্ত, বন্ধ করে দেওয়া হল নিউজ রুম, অফিস, স্টুডিও appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2TpLtjK
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন