নিউজ ডেস্ক: শনি ও রবিবার কারা, স্বাস্থ্য, উচ্চশিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্প, প্রাণিসম্পদ বিকাশ সহ একাধিক দপ্তরের নিয়োগের পরীক্ষা ছিল। আগামী ৪ ও ৫ এপ্রিল ছিল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ প্রকল্পে (আইসিডিএস) সুপারভাইজার নিয়োগের লিখিত পরীক্ষা। আগামী ৫ এপ্রিল পর্যন্ত বড়, মাঝারি মিলিয়ে প্রায় ছয় থেকে সাতটি লিখিত পরীক্ষার সূচি নির্ধারিত ছিল। করোনা সতর্কতায় আগামী ৫ এপ্রিল পর্যন্ত যাবতীয় পরীক্ষা বাতিল করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
এই ব্যাপারে পিএসসি’র চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, আমরা পরীক্ষা নিতে ১০০ শতাংশ প্রস্তুত হয়ে ছিলাম। কিন্তু পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আগামী ৫ এপ্রিল পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হল। নির্ধারিত এই পরীক্ষার দিনক্ষণ স্থির করতে এপ্রিলের প্রথম সপ্তাহে কমিশন বৈঠক করবে। দেশ তথা রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
The post করোনা কোপে বাতিল হল পিএসসির পরীক্ষা appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/393tzrT
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন