নিউজ ডেস্ক: দিল্লি বোর্ডের যাবতীয় পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এরাজ্যেও বিভিন্ন শিক্ষক সংগঠন এবং অভিভাবকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ারও দাবি তুলছেন। যদিও, শুক্রবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, এখনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছনোর কোনও সম্ভাবনা নেই।
শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকটাও ভাবতে হবে, আবার স্বাস্থ্য সম্পর্কেও তাদের সচেতন করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের সঙ্গেও আমার কথা হয়েছে। যাবতীয় পরিচ্ছন্নতা এবং সতর্কতা বিধি মানতে বলা হয়েছে। ছাত্রছাত্রী তো বটেই, পরীক্ষার সঙ্গে জড়িত সবাইকে এর আওতায় আনতে হবে।’
উছ মাধ্যমিকে এখনও চারদিন পরীক্ষা বাকি আছে। আজ রয়েছে কমার্শিয়াল ল ও অডিটিং, দর্শন এবং সমাজবিজ্ঞান পরীক্ষা। সোম, বুধ এবং শুক্রবার পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে।
যদিও শিক্ষামন্ত্রীর কথায় অসন্তুষ্ট প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাবিষয়ক কর্মচারী সমিতির সভানেত্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্য বলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, পরীক্ষাকেন্দ্রগুলিতে সবরকম সতর্কতা মানা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়াই যুক্তিযুক্ত। এখন পরীক্ষার্থীদের উপর যে মানসিক চাপ পড়ছে, তা নিয়ে উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়া যায় না।
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু এই বিষয়ে বলেন, দেশের বিভিন্ন বোর্ডের পরীক্ষা পিছিয়ে গেল, ইউজিসি খাতা দেখা পর্যন্ত বন্ধ করে দিল। সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেনতেন প্রকারেণ শেষ করার যে মনোভাব সরকার নিয়েছে, তা সত্যিই বিপজ্জনক।
The post উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছনোর কোনও সম্ভাবনা নেই জানিয়ে দিলেন পার্থ, ক্ষোভ শিক্ষা মহলে appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/2WuMCsu
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন