জেলে রোনাল্ডিনহো, ছাড়াতে ৩৩ কোটি খরচ করছেন মেসি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৪ মার্চ, ২০২০

জেলে রোনাল্ডিনহো, ছাড়াতে ৩৩ কোটি খরচ করছেন মেসি

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের লাতিন ঐক্য!

ভুয়ো পাসপোর্ট রাখার অভিযোগে ব্রাজিল তথা বার্সেলোনার প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহোকে জেলবন্দি করে রেখেছে প্যারাগুয়ে সরকার। তাঁকে জেল থেকে ছাড়াতে এবার হাত বাড়ালেন বার্সার প্রাক্তন সতীর্থ তথা আর্জেন্টাইন ফুটবলের মহা তারকা লিওনেল মেসি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, প্রায় ৩৩ কোটি টাকা খরচ করে আর্জেন্টিনা থেকে প্যারাগুয়েতে আইনজীবীদের দল পাঠাচ্ছেন মেসি। তাঁরাই প্যারাগুয়ের প্রিন্সিপ্যাল কোর্টে রোনাল্ডিনহোর হয়ে মামলা লড়বেন।

সাও পাওলো থেকে প্যারাগুয়ের বিমানবন্দরে নামতেই আটক করা হয় রোনাল্ডিনহোকে। অভিযোগ, তাঁর কাছে থাকা পাসপোর্ট আসলে ভুয়ো। রোনাল্ডিনহোর তরফে বলা হয়, জেলে না পাঠিয়ে গৃহবন্দি করে রাখতে। কিন্তু প্যারাগুয়ে সরকার রাজি হয়নি। গৃহবন্দি রাখা হলে রোনাল্ডিনহো পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করেছিল প্যারাগুয়ে প্রশাসন।

বার্সায় মেসির শুরুর সময়টা তাঁর পাশে ছিলেন রোনাল্ডিনহো। সেই মরশুমের ফুটবল অমলিন ফুটবল প্রেমীদের হৃদয়ে। এমনিতে রোনাল্ডিনহোর উশৃঙ্খল জীবনযাপন নিয়ে কম বিড়ম্বনা হয়নি। মাদ্রিদের পানশালায় মারামারি থেকে রিওর হোটেলে একাধিক নারীসঙ্গ– অভিযোগের পর অভিযোগ। কিন্তু ভুয়ো পাসপোর্ট রাখার অভিযোগ এই প্রথম।

জানা গিয়েছে আগামী সপ্তাহের শুরুতেই রোনাল্ডিনহোকে মুক্তির জন্য আদালতে আবেদন করবেন মেসির পাঠানো আইনজীবীরা। এখন দেখার মেসির সাহায্যে রোনাল্ডিনহো জেল থেকে মুক্তি পান কিনা।



from TheWall https://ift.tt/2wQDB2h

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন