গভীর রাতে দার্জিলিঙের রিমবিকে ধস, একই পরিবারের তিনজনের মৃত্যু - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৪ মার্চ, ২০২০

গভীর রাতে দার্জিলিঙের রিমবিকে ধস, একই পরিবারের তিনজনের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং : রিমবিকে ধস নেমে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। তাঁরা ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম নিমা তামাং (৩৪), চন্দ্রা তামাং(২৯) ও নেহাল তামাং(৫)। এদের বাড়ির পাশ দিয়েই পানীয় জলের পাইপ লাইন। সেই পাইপলাইনে ফাটল ধরেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। কারণ পাহাড়ে এমন ঘটনা আগেও ঘটেছে। পাইপলাইনে ফাটল ধরে জল চুঁইয়ে আলগা হয়ে যায় মাটি। তার থেকেই নামে ধস।

শুক্রবার গভীর রাতে তখন সবাই ঘুমিয়ে। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে ওই বাড়িটি। আশেপাশের লোকজন শব্দ পেয়ে ছুটে এসে ধস সরিয়ে ওই পরিবারের লোকজনকে বার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন এলাকায় পৌঁছে ধস সরানোর কাজ করছে।

 



from TheWall https://ift.tt/3aVF46g

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন