Foreign Liquor Price: সুরাপ্রেমীদের জন্য সুখবর, সস্তা হচ্ছে বিলিতি মদের দাম - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

Foreign Liquor Price: সুরাপ্রেমীদের জন্য সুখবর, সস্তা হচ্ছে বিলিতি মদের দাম

দোরগোড়ায় শীত৷ আর শীত এলেই ক্রিস্টমাস,নিউ ইয়ার্র। উৎসবের আগেই রাজ্যে কমতে চলেছে বিলিতি সুরার দাম৷ রাজ্য সরকারের আবগারি দফতর শুল্ক কমাতেই দাম কমলো বিলিতি মদের৷ আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সর্বত্র মদের দাম কমতে চলেছে৷ উৎসব শুরুর আগে বিলিতি মদের দাম কমায় পোয়া বারো সুরাপ্রেমীদের৷ বর্তমানের তুলনায় আরও খানিকটা কম হতে চলেছে বিয়ারের মূল্যও।

রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবগারি শুল্কের হার সংশোধন করেছে রাজ্যের প্রশাসন। তাই দেশে যে সব বিলিতি মদ ও বিয়ার তৈরি হয়, তার দাম কমবে। জানা গিয়েছে, বিলিতি মদ বর্তমানে যে দামে পাওয়া যায়, তার তুলনায় প্রায় ২৫ শতাংশ দাম কমবে। ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ২,০০০ টাকা হয় ১০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত কমে যাবে। আর ২,২০০-২,৩০০ টাকার বিলিতি মদের ক্ষেত্রে ৫০০-৬০০ টাকা দাম কমতে পারে দাম।

গত বছর মার্চ মাসে করোনা মহামারীর দাপট বাড়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল সুরার দোকান। আর তাতেই বিক্রিও ছিল বন্ধ। করোনা বিশেষজ্ঞরা সেই সময় জানিয়েছিলেন, মদ্যপানে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়ে। সেই কারণেই বন্ধ হয়ে যায় মদের সব দোকান। ফলে পরবর্তীতে মদ বিক্রি শুরু করলেও প্রথমে ৩০ শতাংশ বিক্রয় কর বসিয়েছিল রাজ্য। পরে যা অতিরিক্ত আবগারি শুল্কে পরিবর্তিত হয়। আর তাতেই বিলিতি মদের দাম বেশ চড়চড় করে অনেকটাই বাড়ে। যার প্রতিফলন দেখা যায় ২০২০-২১ সালের সরকারের মোট আবগারি রাজস্ব সংগ্রহে। তবে এবার রাজ্য প্রশাশন রাজস্ব আদায় একই রেখে সুরাপ্রেমীদের স্বস্তি দিতে চলেছে মদের নতুন মূল্য।

একনজরে ৭৫০ মিলিলিটার বোতলের মূল্য:

১.রয়্যাল স্ট্যাগ ৯৮০ টাকা – ৭১০ টাকা
২.রয়্যাল চ্যালেঞ্জ ১০০০ টাকা – ৭৩০ টাকা
৩. ম্যাকডয়েল সেলিব্রেশন রাম ৬৪০ টাকা – ৫৪০ টাকা
৪.ব্লেন্ডার্স প্রাইড ১৩৫০ টাকা – ৯২০ টাকা
৫.অ্যান্টিকুইটি ব্লু ১৬১০ টাকা – ১২০০ টাকা

 

The post Foreign Liquor Price: সুরাপ্রেমীদের জন্য সুখবর, সস্তা হচ্ছে বিলিতি মদের দাম appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3DhE76E

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন