Live Update: ইভিএম মেশিন উদ্ধার তৃণমূল নেতার বাড়িতে, উত্তেজনা তুঙ্গে তৃতীয় দফা নির্বাচনের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

Live Update: ইভিএম মেশিন উদ্ধার তৃণমূল নেতার বাড়িতে, উত্তেজনা তুঙ্গে তৃতীয় দফা নির্বাচনের

আজ ৬ এপ্রিল মঙ্গলবার বাংলায় আছে তৃতীয় দফা নির্বাচন। আজকের নির্বাচনে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব সম্পন্ন হবে। দক্ষিণ ২৪ পরগনাতে আছে ১৬ আসন। অন্যদিকে হাওড়া ও হুগলিতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা যথাক্রমে ৭ টি ও ৮ টি। এই আসনগুলি বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই ৩১ টি আসনের মধ্যে ২৯ টি আসনে জয়ী হয়েছিল। তবে এই সমীকরণ বদলে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। লোকসভা নির্বাচনে বিজেপি বেশ কয়েকটি আসন জিতে নিয়েছিল। এবারের একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য যেমন তাদের শক্ত ঘাঁটি ধরে রাখা, ঠিক অন্যদিকে বিজেপির পাখির চোখ তাদের লোকসভা নির্বাচনের ফলাফলের মত চলতি বছরে ফল করা।

সকাল ৮:৫০: কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে তারকেশ্বরের রামনগরে এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা জওয়ানকে জুতাপেটা করে।

সকাল ৮:৪০: উলুবেরিয়া উত্তরের তুলসীবেড়িয়া অঞ্চলে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক ইভিএম। খবর পেয়ে গতকাল রাতেই স্থানীয় ও পুলিশরা তৃণমূল নেতার বাড়িতে চলে যায়। সেক্টর অফিসার সাফাই দিয়েছেন যে ভোটের কাজে দেরি হয়ে গিয়েছিল এবং সেই জন্য সেক্টর অফিস বন্ধ হয়ে গিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসের তাকে কোনো আত্মীয়ের বাড়িতে থাকতে বলে। তৃণমূল নেতা গৌতম ঘোষ তার আত্মীয় হওয়ায় তার বাড়িতেই তিনি থাকতে যান।

সকাল ৮:৩০: ইতিমধ্যেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফা নির্বাচনের। তবে ভোটের ঠিক আগের রাতে বাসন্তীতে বোমা ও গুলি চলার অভিযোগ উঠেছে। সকালে বুথের সামনে বোমার সুতি, গুলির খোলা পড়ে থাকতে দেখা গেছে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3upLu7f

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন